Rahul Dravid's Birthday: জীবনের বাইশ গজে দ্রাবিড় ৫২, জন্মদিনে ফিরে দেখা দ্য ওয়ালের স্মরণীয় টেস্ট ইনিংসগুলি

ক্যালেন্ডারের পাতা বলছে শনিবার ১১ জানুয়ারি, ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল রাহুল দ্রাবিড়ের জন্মদিন। জীবনের ২২ গজে ৫২ বছরে পা দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ক্রিকেটার থেকে কোচ, রাহুল দ্রাবিড় মানেই সাফল্য। ক্রিকেটার থাকাকালীন ভারতীয় দলকে ব্যাট হাতে একাধিকবার বিপদের বৈতরণী পার করে দিয়েছিলেন। ভারতীয় দলের মিডল অর্ডারে তিনি ছিলেন বিরাট ভরসার নাম। জন্মদিনে ফিরে দেখা রাহুল দ্রাবিড়ের স্মরণীয় কিছু টেস্ট ইনিংস।

রাহুল দ্রাবিড় টেস্ট ইনিংসগুলির মধ্যে প্রথমে আসে ২০০৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মহাকাব্যিক ২৩৩ রান। অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানেই ৫ উইকেট হারায় ভারত। এরপর রাহুল দ্রাবিড় এবং লক্ষ্মণের জুটি ভারতকে বিপদ থেকে রক্ষা করেন। রাহুল দ্রাবিড় ২৩৩ রান করেন এবং লক্ষ্মণ ১৪৮ রান করেন।

রাহুল দ্রাবিড়ের দ্বিতীয় স্মরণীয় টেস্ট ইনিংস ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক ইডেন টেস্টে। ফলো-অন করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহুল দ্রাবিড় এবং লক্ষ্মণের ইনিংস ইডেনে ইতিহাস হয়ে আছে। সেই ম্যাচে ১৮০ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। তাদের ইনিংসে ভর করে শুধু ম্যাচে নয় সিরিজেও প্রত্যাবর্তন করেছিল ভারত।

২০০৪ সালে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডিতে ২৭০ রানের ইনিংস খেলেছিলেন রাহুল দ্রাবিড়। এটাও দ্য ওয়ালের জীবনের স্মরণীয় ইনিংসগুলির মধ্যে একটা। পাকিস্তানের বিধ্বংসী বোলিং সামলে ২৭০ রান একাই করেছিলেন রাহুল দ্রাবিড়। প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচে ২৭৭ রান করেছিলেন রাহুল দ্রাবিড়। এর মধ্যে তৃতীয় টেস্টে ১৪৮ এবং ৮১ রান করেন রাহুল দ্রাবিড়।

২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ৮১ এবং দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেন। রাহুল দ্রাবিড়ের ব্যাটে ভর করেই ভারত ম্যাচ জিতেছিল। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রাহুল দ্রাবিড়ের। টেস্ট ক্রিকেটে তাঁর ১৬ বছরের কেরিয়ারে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছেন দ্রাবিড়। গোটা কেরিয়ারে মোট ৩১২৫৮ বল খেলেছেন তিনি।


কোচ হিসেবে ভারতীয় যুব দলকে যেমন বিশ্বকাপ জিতিয়েছেন তেমনই সাফল্য পেয়েছেন সিনিয়র দলেও। ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে টি২০ বিশ্বকাপ জিতেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও একদিনের বিশ্বকাপে রানার্স হয় ভারত। বর্তমানে আইপিএলে রাজস্থান দলের কোচের দায়িত্বে আছেন দ্য ওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+