BCCI: ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগের অবসান! টিম ইন্ডিয়াতে দ্য ওয়ালের কোচিং নিয়ে রইল বড় আপডেট
দ্রাবিড় যুগের অবসান হচ্ছে ভারতীয় ক্রিকেটে? টি২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ ছাড়ছেন দ্য ওয়্যাল? শুক্রবারই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সচিব জয় শাহ জানিয়েছেন, বিসিসিআই শীঘ্রই একটি নতুন কোচের জন্য একটি বিজ্ঞাপন প্রকাশ করবে। শনিবারই দ্রাবিড়ের ভবিষ্যত নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুসারে, রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়ার প্রধান কোচ পদে পুনরায় আবেদন করার সম্ভাবনা কম। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ছিল দ্রাবিড়ের। কিন্তু টি২০ বিশ্বকাপ পর্যন্ত সেই মেয়াদ দীর্ঘায়িত করা হয়েছে। তবে সূত্রের খবর অনুসারে টিম ইন্ডিয়ার হেড স্যারের পদের জন্য আবেদন নাও করতে পারেন দ্য ওয়াল।

রাহুল দ্রাবিড়কে কি ফের একবার সুযোগ দেওয়া হবে নাকি বিরাট-রোহিতদের জন্য নতুন কোচ আনবে বিসিসিআই? এই প্রসঙ্গে জয় শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন "রাহুলের মেয়াদ শুধুমাত্র জুন পর্যন্ত। তাই তিনি যদি আবেদন করতে চান , তিনি তা করতে পারেন।' অর্থ্যাত দ্রাবিড়ের জন্য যেমন রাস্তা খোলা রাখছে তেমনই নতুন কোচ নিয়োগের সম্ভবনাও উড়িয়ে দিচ্ছে না বিসিসিআই।
কিন্তু দ্রাবিড় কোচ হয়ে আসার পরেও ভারতের আইসিসি ট্রফি খরা কাটেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা ওয়ান-ডে বিশ্বকাপ ফাইনালে উঠলেও ট্রফি অধরাই থেকেছে।দ্রাবিড়ের কোচিং মেয়াদকালে একটাও আইসিসি ট্রফি জিততে পারেনি ভারত। যদিও দ্রাবিড়ের অধীনে দ্বিপাক্ষিক সিরিজে ভারতের পারফরম্যান্স নজর কেড়েছে।
ইতিমধ্যেই একাধিক দেশে বিভিন্ন ফর্ম্যাটে বিভিন্ন কোচ রাখার নীতি নিয়েছে একাধিক দেশ। ইংল্যান্ড বা ঘরের পাশে পাকিস্তানেও এখন এইসব চলছে। জয় শাহ অবশ্য জানিয়েছেন, ভারতের এরকম কোনও পরিকল্পনা নেই। 'এসব সিদ্ধান্ত নেবে সিএসি (ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি)। ওরাই আলোচনা করে যা দেখার দেখবে, সেখানে ভারতীয় বোর্ড হস্তক্ষেপ করে না।
নতুন কোচের সঙ্গে লম্বা চুক্তি করতে চাইছে বোর্ড। তিন বছরের জন্য চুক্তি করা হতে পারে তাঁর সঙ্গে। ২০২৭ সালে এক দিনের বিশ্বকাপ রয়েছে। সেই প্রতিযোগিতা পর্যন্ত চুক্তি করা হতে পারে নতুন কোচের সঙ্গে। যদিও দ্রাবিড়ের এই পদের জন্য পুনরায় আবেদন করার বিকল্প রয়েছে, বিভিন্ন সূত্র বলছে দ্রাবিড়ের এটি করার সম্ভাবনা কম, দ্রাবিড় একান্তই পদ ছাড়লে সেক্ষেত্রে একটি নতুন যুগের পথ প্রশস্ত করে, বিদেশি কোচের আসার সম্ভাবনাও থাকছে।












Click it and Unblock the Notifications