IPL:বিরাটদের খেলা দেখতে চিন্নাস্বামীতে হাজির দ্রাবিড়, কবে লন্ডন যাচ্ছেন টিম ইন্ডিয়ার হেডস্যার?
মলদ্বীপে ছুটি কাটিয়ে আইপিএলে বিরাটদের খেলা দেখেত হাজির টিম ইন্ডিয়ার হেডস্যার রাহুল দ্রাবিড়। রবিবার ডাবল হেডারের প্রথম ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আরসিবি এবং রাজস্থান রয়্যালস।এই ম্যাচে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়।
রাজস্থান রয়্যালসের পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার হেডস্যার বেঙ্গালোরের গ্যালারিতে বসে ম্যাচ দেখছেন প্রসিধ কৃষ্ণও। যিনি চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। তবে নিজের দল রাজস্থান রয়্যালসকে সমর্থন করতে চিন্নাস্বামীতে হাজির হয়েছিলেন ভারতীয় দলের এই পেসার।

In the Pink corner today. 💗 pic.twitter.com/6bVpCvkYg3
— Rajasthan Royals (@rajasthanroyals) April 23, 2023
পরিবারকে নিয়ে মলদ্বীপে বেড়াতে গিয়েছিলেন দ্রাবিড়।মলদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিং করেছেন। বাইকের পিছনে বসে দেদার ঘুরে বেড়িয়েছেন। বেড়ানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
তবে আইপিএলে নজর থাকে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। এই টুর্নামেন্ট থেকেই অনেক তরুণ প্রতিভা উঠে আসে ভারতীয় দলে। তাই নোটপ্যাড নিয়ে গ্যালারিতে হাজির দ্রাবিড়। তবে তাঁর উপস্থিতিতেই বিরাট শূন্য রানে আউট হলেন।


ভারতীয় দলের যে সমস্ত ক্রিকেটাররা আইপিএলের প্লে অফ খেলবেন না তাঁরাও হেডস্যারের সঙ্গেই যাবেন লন্ডন।আগামী ১ জুন থেকে পুরোমাত্রায় শিবির শুরু হবে ভারতীয় দলের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের পরে রয়েছে এশিয়া কাপ, তারপর একদিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে । ফলে তিনটে বড় ইভেন্টের জন্য ক্রিকেটার থেকে শুরু করে দলের প্রত্যেক সদস্যকে মানসিক দিক থেকে তৈরি থাকতে হবে। তৈরি রাখতে হবে বিকল্প ক্রিকেটার। তাই আইপিএলে চোখ রেখেছেন দ্য ওয়াল।












Click it and Unblock the Notifications