সৌরভ-স্টিভ সংঘাত নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দ্রাবিড়, কী বললেন ইন্ডিয়ান ওয়াল
২০০১ সালের ভারত সফর ভুলবে না অস্ট্রেলিয়া। সেবার স্টিভ ওয়া নেতৃত্বাধীন অজি টেস্ট দলের অশ্বমেধের ঘোড়া আটকেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া।
২০০১ সালের ভারত সফর ভুলবে না অস্ট্রেলিয়া। সেবার স্টিভ ওয়া নেতৃত্বাধীন অজি টেস্ট দলের অশ্বমেধের ঘোড়া আটকেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া।
ওই সফরেরই ওয়ান ডে সিরিজ অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ফলে হেরেছিল ভারত। কিন্তু সেই সিরিজেই ঘটেছিল এমন এক ঘটনা, যার চর্চা এখনও ক্রিকেট বিশ্বে অবিকল। বলা হয়, সেই সিরিজেই নাকি টস করতে দেরিতে পৌঁছে অজি অধিনায়ক স্টিভ ওয়াকে বেশ কয়েকবার দাঁড় করিয়ে রাখেন সৌরভ। এ ব্যাপারে বহু ধারণা ক্রিকেট বিশ্বে প্রচলিত আছে।

আত্মজীবনী 'আউট অফ কমফোর্ট জোন'এ স্টিভ ওয়া অভিযোগ করেন যে সৌরভ নাকি সাত বার ইচ্ছাকৃত ভাবে তাঁর সঙ্গে টস করতে দেরিতে পৌঁছন। যদিও তাঁর আত্মজীবনী 'অ্যা সেঞ্চুরি এজ নট এনাফ'এ মহারাজ দাবি করেন যে সাত বার নয়, বরং তিনি তিনবার স্টিভ ওয়ার সঙ্গে টস করতে দেরিতে পৌঁছন। তার মধ্যে দু-বার তিনি ইচ্ছাকৃত ভাবে সেই কাজ করেন বলে স্বীকারও করেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তিনি বলেছেন, ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথকে নিয়ে কু-মন্তব্য করেছিলেন সেই সময়কার অজি কোচ জন বুকানান। তাঁর পাল্টা হিসেবেই তিনি টস করতে দেরিতে পৌঁছেছিলেন বলে দাবি সৌরভের।
ক্রিকেট বিশ্ব যাই বলুক, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই দলের ডেপুটি রাহুল দ্রাবিড় কিন্তু অন্য কথা শোনাচ্ছেন। এক সাক্ষাৎকারে ওই ঐতিহাসিক টস বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সৌরভের এমন আচরণ ইচ্ছাকৃত নয়। মিস্টার ডিপেন্ডেবেলের কথায়, যে কোনও জায়গায় দেরিতে পৌঁছনো নাকি ছিল সৌরভের স্বভাব। হয়তো সেই কারণেই মহারাজ দেরিতে টস করতে পৌঁছেছিলেন বলে মনে করেন রাহুল। স্টিভ ওয়াকে টস করার জন্য দাঁড় করিয়ে রাখার কোনও পূর্ব পরিকল্পনা সেই সময় ভারতীয় ড্রেসিং রুমে হয়নি বলেও জানিয়েছেন দ্রাবিড়।












Click it and Unblock the Notifications