Rahul Dravid: দায়িত্ব নিয়েই লক্ষ্য স্থির করে ফেললেন, ‘ফ্যামিলি ম্যান’ দ্রাবিড় কৃতজ্ঞতা জানালেন কাদের?
ক্রিকেটার জীবন থেকে অবসর নেওয়ার পরে প্রথমে ধারাভাষ্যকার ,পরে কোচিংয়ে আসেন রাহুল দ্রাবিড়। একটা সময় ভারতীয় ক্রিকেটে সাপ্লাই লাইন তৈরির দায়িত্ব ছিল তাঁরই কাঁধে। ২০১৮ সালে দ্য ওয়ালের কোচিংয়েই যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হওয়ার পরই জুনিয়র টিম থেকে কোহলিদের দলে দায়িত্ব দেন দ্রাবিড়কে।
বরাবরাই ফ্যামিলি ম্যান দ্রাবিড়। পরিবারকেই সময় দিতেই ভালোবাসেন। কিন্তু ভারতীয় দলের কোচ হওয়ায় বছরভর দেশ-বিদেশ সফর করতে করতে হয়। তাই বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ পুননবীকরণ করতে কিছুটা অরাজীই ছিলেন দ্রাবিড়। শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে ফের একবার টিম ইন্ডিয়ার কোচের হটসিটে বসলেন দ্য ওয়াল।

টিম ইন্ডিয়ার কোচ হিসাবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পরই দ্রাবিড়ের মুখে পরিবারের কথা। বোর্ডের বার্তায় রাহুল বলেছেন, ''আমার দৃষ্টিভঙ্গির উপর ভরসা রাখার জন্য এবং আমাকে সমর্থন দেওয়ার জন্য বিসিসিকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার পরিবার অনেক ত্যাগ করে আমাকে সমর্থন করন। এই কাজের জন্য বছরের একটা বড় সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয়।'
দ্রাবিড়ের দুই পুত্রই ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। বড় ছেলে সুমিত কর্ণাটকের অনূর্ধ্ব ১৯ দলের প্রতিনিধিত্ব করেন, ছোট ছেলে অনূর্ধ্ব ১৪ দলের সদস্য। ফলে ভরাতীয় দলের কোচ থাকায় পরিবারকে সময় দিতে পারেন না দ্রাবিড়।
ভারতীয় দলের কোচ হিসাবে দুই বছরের মেয়াদে দেশে বিদেশে একাধিক ট্রফি জিতেছেন। তিন ফর্ম্যাটে দলকে ১ নম্বরে রেখেছেন। কিন্ত আইসিসি ট্রফি অধরাই থেকেছে তাঁর। আগামী জুন মাসে টি২০ বিশ্বকাপ কোচ দ্রাবিড়ের কাছে বড় পরীক্ষা।
ফের একবার কোচের হটসিটে বসে দ্রাবিড় বলেন কোচ হিসাবে দায়িত্ব বৃদ্ধির পরে দ্রাবিড় বলেন, '' গত ২ বছর ধরে দল হিসাবে আমরা অনেক চ্যালেঞ্জ সামলেছি। কিন্তু শেষ ২ 'বছরে আমরা একটা টিম হিসাবে খেলেছি। একে অপরের জন্য লড়েছে। দলের মধ্যে যে সংস্কৃতি হয়েছে, তার জন্য আমরা গর্বিত। বিশ্বকাপ উত্তর সময়ে কঠিন চ্যালেঞ্জ আমাদের জন্য অপেক্ষা করছে।তিনি তাদের মোকাবেলা করতে প্রস্তুত।'
টি২০ বিশ্বকাপ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হতে চলেছে এবং টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফির খরা শেষ করার দায়িত্ব আবারও দ্রাবিড়ের উপর বর্তালো। দ্য ওয়ালের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications