Rahul Dravid: এখনও চুক্তিপত্রে সই করেননি! কোচ দ্রাবিড়ের সম্মতি ছাড়াই মেয়াদ বৃদ্ধির ঘোষণা বোর্ডের?

বুধবারই যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় এবং সমস্ত সাপোর্ট স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে বিসিসিআই। বিশ্বকাপ ফাইনা লের পর থেকেই টিম ইন্ডিয়ার হেড কোচ পদে দ্য ওয়াল থাকবেন কিনা তা চর্চা ছিল তুঙ্গে। কখনও শোনা গিয়েছিল তিনি ভারতীয় দল ছেড়ে আইপিএলের কোনও দলে যোগ দেবেন। কিন্তু দ্রাবিড়ই শেষ পর্যন্ত থাকলেন ভারতীয় দলের গুরু দায়িত্বে।

কিন্তু জানেন কী কোচ হিসাবে দ্বিতীয়বার দ্রাবিড়ের নাম ঘোষণা হলেও, এখনও চুক্তিপত্রে সই করেননি দ্য ওয়াল। তাঁর সঙ্গে লিখিত চুক্তি হওয়ার আগেই নাম ঘোষণা করে দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। ২৪ ঘন্টা আগেই বোর্ডের তরফে ঢাক ঢোল পিটিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বর্ধিত করার ঘোষণা করা হয়েছিল। তাহলে কী দায়িত্ব নিচ্ছেন না দ্রাবিড়।

Rahul Dravid

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল নির্বাচন করতে বসেছিলেন জাতীয় দলের নির্বাচকেরা।মেগা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড়ও। সেই বৈঠকে ঢোকার মুখে দ্রাবিড় সাংবাদিকদের বলেন, 'আমি এখনও কিছু সই করিনি। কাগজপত্রের কাজ মিটুক। তবে বোর্ডের সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। আমার ভারতীয় দলে কোচিংয়ের মেয়াদ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। বোর্ডের তরফে নথিপত্র পেলেই সই করে দেব।।'

অর্থ্যাত দ্রাবিড়ের মন্তব্য থেকে স্পষ্ট হল, তাঁর সম্মতি নিয়েই কোচ হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। কারণ বোর্ডের বার্তায় বিবৃতিও দিয়েছিলেন দ্য ওয়াল। ফলে প্রাথমিকভাবে দ্রাবিড়ের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও পরে বিষয়টি জলের মতোই সচ্ছ হয়ে যায়।

বুধবার বোর্ডের বার্তায় দ্রাবিড় বলেছিলেন, , ''আমার দৃষ্টিভঙ্গির উপর ভরসা রাখার জন্য এবং আমাকে সমর্থন দেওয়ার জন্য বিসিসিকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার পরিবার অনেক ত্যাগ করে আমাকে সমর্থন করন। এই কাজের জন্য বছরের একটা বড় সময় আমাকে বাড়ির বাইরে থাকতে হয়।'

দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারত টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল। এশিয়া কাপ জিতলেও বিশ্বকাপের ফাইনাল হেরেছিল। এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিল ভারত। এশিয়া কাপ বাদ দিয়ে বড় কোনও ট্রফি জিততে পারেনি দ্রাবিড়ের ভারত।

ভারতীয় দলের কোচ হিসাবে দুই বছরের মেয়াদে দেশে বিদেশে একাধিক ট্রফি জিতেছেন। তিন ফর্ম্যাটে দলকে ১ নম্বরে রেখেছেন। কিন্ত আইসিসি ট্রফি অধরাই থেকেছে তাঁর। আগামী জুন মাসে টি২০ বিশ্বকাপ কোচ দ্রাবিড়ের কাছে বড় পরীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+