দ্রাবিড় ইস ব্যাক! ব্যাটে ডবল, বলে তিন উইকেট, দ্রাবিড় পুত্রের অলরাউন্ড পারফর্ম্যান্স

অনূর্ধ্ব-১৪ রাজ্য স্তরের প্রতিযোগিতায় দ্বিশতরান হাঁকাল রাহুল দ্রাবিড় পুত্র সমিত

একেবারে যেন বাপ কা বেটা! সেই ধৈর্য্য, সেই অধ্যাবসায়। বাইশ গজে ব্যাটিং দাপট রাহুল দ্রাবিড় পুত্রের।

অনূর্ধ্ব-১৪ রাজ্য স্তরের প্রতিযোগিতায় রাহুল পুত্র সমিত দ্বিশতরান হাঁকিয়েছে। কর্ণাটকের অঞ্চলভিত্তিক প্রতিযোগিতার ম্যাচে ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে ২৫০ বল খেলে সমিত ২০১ রান করে।২২ টি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজানো রয়েছে। প্রথম ইনিংসে ডবল সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে এরপর সমিত ৯৪ রানে অপরাজিত থাকে। উল্লেখ্য অনূর্ধ্ব-১৪ দলে রাহুল পুত্র অধিনায়কের ভূমিকায় খেলছে।

ব্যাটে ডবল, বলে তিন উইকেট, দ্রাবিড় পুত্রের অলরআউন্ড পারফর্ম্যান্স মুগ্ধ ভারতীয় ক্রিকেট দুনিয়া

শুধু ব্যাটেই নয়, ভারতের প্রাক্তন অধিনায়ক ও 'দ্যি ওয়াল' নামে পরিচিত কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের পুত্রের বোলিংও নজর কেড়েছে। দ্বিতীয় ইনিংসে ২৬ রান খরচ করে সমিত ৩ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ধারওয়ার্ড জোনের বিরুদ্ধে ম্যাচ ভাইস প্রেসিডেন্ট একাদশের এই ম্যাচ ড্র হয়েছে।

উল্লেখ্য এর আগে ২০১৫ সালে অনূর্ধ্ব-১২ ক্রিকেটে সমিত নিজের স্কুল দলে হয়ে তিনবার ম্যাচে জেতানো হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শিরোনামে আসে। এরপর ২০১৬ সালে সমিত বেঙ্গালোর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের হয়ে ১২৫ রানের ইনিংস খেলে। চতুর্থ উইকেটে সতীর্থ প্রত্যুশের সঙ্গে সমিত ২৪৬ রানের পার্টনারশিপ তৈরি করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+