পান্ডিয়ায় মজে ক্রিকেট দুনিয়া, দ্রাবিড়ের মার্কশিটে কত পেলেন এই অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়া দুরন্ত অলরাউন্ডার, যেখানে যেরকম প্রয়োজন সেরকম পারফর্ম করেন। পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত দ্রাবিড়। 

হার্দিক পান্ডিয়ায় মজে গোটা ক্রিকেট দুনিয়া। পান্ডিয়ার খেলার ধরণ অনেকটাই ব্যাকরণ বইয়ের বাইরের। কিন্তু তাও তিনি প্রশংসা আদায় করে নিয়েছেন রাহুল দ্রাবিড়ের থেকেও। যাঁর খেলা পুরোটাই ব্যকরণ বই থেকে উঠে আসা।

পান্ডিয়ায় মজে ক্রিকেট দুনিয়া, দ্রাবিড়ের মার্কশিটে কত পেলেন এই অলরাউন্ডার

সপ্রশংস দ্রাবিড় জানিয়েছেন, 'আমার কাছে হার্দিক পান্ডিয়ার সবচেয়ে বড় গুণ যে কোনও পরিস্থিতিতে ও খেলতে চায়। সবসময় নিজের স্বাভাবিক খেলাটাকে গুরুত্ব না দিয়ে দলের প্রয়োজনকে গুরুত্ব দেয়। ' এর সঙ্গে দ্রাবিড় আরও যুক্ত করেছেন, 'ও এমন একটা ক্রিকেটার , যে নিজের কেরিয়ারকে পুরো ঘুরিয়ে দিয়েছে।'

হার্দিক পান্ডিয়া দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ব্যাট করেন। দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, 'ও যদি চার ব্যাট করে তাহলে চার নম্বরের প্রয়োজন অনুযায়ি ব্যাট করে, আবার ও যখন ছয়ে ব্যাট করে তখন ছ নম্বরের প্রয়োজন অনুযায়ি ব্যাট করে। '

এদিকে এর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলির চোখের মণি হয়ে উঠছেন হার্দিক পান্ডিয়া। আর হবেন নাই বা কেন ব্যাট হাতে, বল হাতে দারুণ পারফরম্যান্স এই অলরাউন্ডারের। অন্যদিকে যেখানেই দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাই পালন করছেন একদম সফলভাবে।

ইন্দোর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ পকেটে পোড়ার লড়াইতে হার্দিক পান্ডিয়ার ৭২ বলে ৭৮ রানের ইনিংসের ভূমিকা অনবদ্য। ম্যাচ শেষে বিরাট হার্দিককে 'দলের সম্পদ' বলে বর্ণনা করেছেন। এদিন হার্দিক পান্ডিয়াকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে পাঠায় টিম ম্যানেজমেন্ট। সেখানেও সফল তিনি। শুধু দলের প্রয়োজনীয় রানই করেন তা নয়, এদিন তাঁর ইনিংস ধামাকাদার হওয়ার পাশাপাশি দায়িত্বশীলও ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+