Rahul Dravid: রাহুল দ্রাবিড় পথ দুর্ঘটনার কবলে, গাড়িতে ধাক্কা পণ্যবাহী অটোর
Rahul Dravid: রাহুল দ্রাবিড় পথ দুর্ঘটনার কবলে। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। তবে দ্রাবিড়ের শারীরিকভাবে কোনও ক্ষতি হয়নি।
দুর্ঘটনার পরে গাড়ি থেকে নেমে পড়েন রাহুল দ্রাবিড়। স্বাভাবিকভাবেই ভিড় জমে যায়। ভিডিও তুলতে থাকেন সেখানে উপস্থিত লোকজন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে কানিংহ্যাম রোডে। পণ্যবাহী অটো পিছন থেকে ধাক্কা মারে দ্রাবিড়ের এসইউভিতে। স্বাভাবিকভাবেই মেজাজ বিগড়ে যায় দ্রাবিড়ের। স্বস্তি এক়টাই, দ্রাবিড়ের কোনও আঘাত লাগেনি।
দ্রাবিড় গাড়ি থেকে নেমে পরীক্ষা করে দেখেন গাড়ির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। পণ্যবাহী অটো ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান দ্রাবিড়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুজনেই কন্নড় ভাষায় কথা বলছিলেন।
যদিও যে ভঙ্গিমায় অটো ড্রাইভার ভারতের প্রাক্তন অধিনায়ক তথা টি২০ বিশ্বকাপ জেতানো কোচের সঙ্গে কথা বলছিলেন, তা ঔদ্ধত্যপূর্ণ বলেই অনেকে সমালোচনায় সরব হয়েছেন। তবে লোকজন বাড়তে থাকায় দ্রাবিড় ঘটনাস্থলে বেশিক্ষণ ছিলেন না।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনাস্থল ছাড়ার আগে দ্রাবিড় ওই অটো ড্রাইভারের ফোন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর নিয়েছেন। যদিও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর। উল্লেখ্য, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি হাই গ্রাউন্ডস থানার অধীন।
Indian cricketer Rahul Dravid's car & a commercial goods vehicle were involved in a minor accident on Cunningham road in #Bengaluru #RahulDravid & the goods vehicle driver engaged in a civilized argument & left the place later. No complaints filed so far pic.twitter.com/DG0tbz6Ebu
— TEAM BHARAT (Hindu)🇮🇳 (@NaveenD1992) February 4, 2025
দ্রাবিড়ের সঙ্গে অটো ড্রাইভারের কথোপকথনে স্পষ্ট, অটোটির ব্রেক সঠিকভাবে না কষাতেই বিপত্তি। সেটা নিয়েই অটো ড্রাইভারের উপর অসন্তোষ ব্যক্ত করেন দ্রাবিড়ের। প্রিয় গাড়িতে এভাবে অটো ধাক্কা মারায় শান্ত স্বভাবের দ্রাবিড় উত্তেজিত হয়ে পড়েন। যে মেজাজে দ্রাবিড়কে দেখা গেল তেমনটা সচরাচর দেখা যায় না। রাহুল দ্রাবিড় আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ। সম্প্রতি জার্সি প্রকাশ অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি।












Click it and Unblock the Notifications