কেন জসপ্রীত বুমরার ফিটনেস টেস্টে অরাজি রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন এনসিএ?
কেন জসপ্রীত বুমরার ফিটনেস টেস্টে অরাজি রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন এনসিএ?
লন্ডন থেকে চোট সারিয়ে দেশে ফেরা ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরার ফিটনেস টেস্ট তারা করবে না বলে জানিয়ে দিয়েছে রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন ন্য়াশনাল ক্রিকেট অ্যাকাডেমি। সূত্রের খবর, বুমরাকে বিনয়ের সঙ্গে নিজেদের সিদ্ধান্তের কথা নাকি জানিয়ে দিয়েছেন খোদ এনসিএ প্রধান তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড রাহুল দ্রাবিড় ও ফিজিওথেরাপিস্ট আশিষ কৌশিক। তাতে তীব্র সমস্যায় পড়েছেন এই ভারতীয় তারকা।

বেঙ্গালুরুতে বুমরা
জসপ্রীত বুমরাকে গত ১৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে ভারতীয় ক্রিকেট দলের নেটে হাত ঘোরাতে দেখা যায়। সেখান থেকে বেঙ্গালুরুতে উড়ে যান বুমরা। সোজা চলে যান ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। চোট সারিয়ে ক্রিকেটে ফেরা এই ভারতীয় ফাস্ট বোলার এনসিএ-র কাছে নিজের ফিটনেস টেস্ট করানোর জন্য আবেদন জানান।

বুমরার আবেদন নাকচ
জসপ্রীত বুমরার আবেদন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ সরাসরি নাকচ করে দিয়েছে বলে জানানো হয়েছে। এনসিএ প্রধান তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড রাহুল দ্রাবিড় ও ফিজিওথেরাপিস্ট আশিষ কৌশিক নাকি বুঝেই উঠতে পারছেন না যে চোট সারিয়ে নিজের ঠিক করা বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া বুমরাকে তাঁরা কীভাবে হ্যাঁ বলবেন।

লন্ডন থেকে ফিরে
ইংল্যান্ড বিশ্বকাপ খেলার সময় পিঠে চোট পান টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। সেই অবস্থায় তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের দেশে টেস্টও খেলেন। চোট গুরুতর আকার নিলে বুমরাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠায় বিসিসিআই। চোট সারিয়ে দেশে ফিরে ফিটনেস সংক্রান্ত পরামর্শের ক্ষেত্রে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের সাহায্য নিতে অস্বীকার করেন এই ভারতীয় ফাস্ট বোলার। তিনি ব্যক্তিগত ট্রেনারের কাছে প্রশিক্ষণ নেন।

এনসিএ-র ভূমিকা
জসপ্রীত বুমরার ফিটনেস টেস্ট নেওয়ার জন্য শুরুতে টিম ইন্ডিয়ার ট্রেনার নিক ওয়েবকে আমন্ত্রণ জানিয়েছিল ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ। কিন্তু বুমরা তাদের সাহায্য নিতে অস্বীকার সেই প্রক্রিয়া থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এনসিএ-র ডিরেক্টর রাহুল দ্রাবিড়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications