দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরেও খুশি রাহুল দ্রাবিড়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরেও খুশি রাহুল দ্রাবিড়
তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলকে ৪৯ রানে দক্ষিণ আফ্রিকা পরাজিত করার পর দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন ভারতের পারফরম্যান্সে তিনি খুশি। শেষ ম্যাচ হারলেও প্রথম দুই ম্যাচ জেতার ফলে ২-১ ব্যবধানে এই সিরিজ জিতেছে ভারত।

দলের পারফরম্যান্সে খুশি দ্রাবিড়:
দুইটি সিরিজেই ভাল ফলাফল হওয়াটা ভাল বিষয়। এই ফরম্যাটে আপনার ভাগ্যের সহায়তা প্রয়োজন, পরিস্থিতিগুলো আপনার পক্ষে যাওয়া প্রয়োজন বিশেষ করে ক্লোজ গেমে। আমরা এশিয়া কাপ পাইনি কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাগ্যের সহায়তা পেয়েছি। দলে কিছু পরিবর্তন করতে পেরেছি আমরা এবং যে ভাবে পুরোটা হয়েছে তাতে আমি খুশি।

দলের ব্যাটিং দক্ষতায় খুশি রাহুল:
রাহুল দ্রাবিড় বলেছেন, "গত টি-২০ বিশ্বকাপের পর আমি রোহিত শর্মার সঙ্গে বসে আলোচনা করেছিলাম আমরা আরও কী ভাবে পজিটিভ ক্রিকেট খেলতে পারি সেই বিষয়ে। ব্যাটসম্যানশিপ পজিটিভলি খেলার বিষয়ে আলোচনা করি আমরা। এমন ভাবেই আমাদের স্কোয়াড তৈরি করেছি যেখানে ব্যাটিং গভীরতা থাকে। যে ভাবে আমরা এতটা এসেছি তাতে আমি খুশি।"

বুমরাহের না থাকা বড় ক্ষতি:
জসপ্রীত বুমরাহের না থাকা বড় ক্ষতি মেনে নিয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেছেন, "বুমরাহের অনুপস্থিতি বড় ক্ষতি। অসাধারণ এক ক্রিকেটার ও কিন্তু এমনটা হতেই পারে। অন্য কাউকে এই সুযোগ গ্রহণ করতে হবে।" বুমরাহের অভাব ড্রেসিং রুমে মিস করবে ভারত মনে করেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই ম্যাচে খেলেছিলেন বুমরাহ।

বিশ্বকাপে ভারতের অভিযান:
ভারতীয় দল বিশ্বকাপে অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২৩ অক্টোবর এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তার আগে ভারতীয় দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলবে। গত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হার হেরেছিল ভারত। বিশ্বকাপে নামার আগে দুই হাইপ্রোফাইল দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজে পরাজিত করে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে পর পর দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নেয় এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পর পর দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পর তৃতীয় ম্যাচে হারে।












Click it and Unblock the Notifications