Rahul Dravid: গম্ভীরের কোচিংয়ে উন্নতি করবে ভারত, উত্তরসূরির উপর বিরাট আস্থা রাখছেন দ্রাবিড়

টি২০ বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়েই ভারতীয় ক্রিকেটে সমাপ্ত হয়েছে দ্রাবিড় যুগ। অর্থ্যাত টিম ইন্ডিয়ার কোচিং ইনিংসে ইতি টানেন রাহুল দ্রাবিড়। প্রত্যাশা অনুযায়ী ভারতীয় দলের পরবর্তী কোচ হয়েছেন গৌতম গম্ভীর। জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেন গম্ভীর। গম্ভীরের জমানায় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও একদিনের সিরিজ হেরে যায়।

এবার বাংলাদেশের বিরুদ্ধে তাঁর লাল বলের ক্রিকেটে পরীক্ষা শুরু হয়েছে। নিজের উত্তরসূরির উপর কিন্তু বিরাট আস্থা রাখছেন রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ জানিয়েছেন, গম্ভীরের কোচিংয়ে এগিয়ে যাবে ভারতীয় ক্রিকেট।

Rahul Dravid

রাহুল দ্রাবিড় বলেন, আমার মতে ক্রিকেটার হিসেবে গৌতম গম্ভীর খুবই অভিজ্ঞ। ও অনেক ম্যাচ খেলেছে ভারতীয় দলের হয়ে। কোচিংয়ের অভিজ্ঞতা কম হলেও, সেটা সমস্যা হবে না। গম্ভীর যে কোনও মুহূর্তে নিজের অভিজ্ঞতা আর জ্ঞানকে ব্যবহার করতে জানে। আমি নিশ্চিত, গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দলের আরও উন্নতিই হবে।"

ভারতীয় দলের পুরো কোচিং স্টাফেই বদল এসেছে। বিক্রম রাঠোর এবং পরশ মামরের জায়গায় অভিষেক নায়ার এবং মর্নি মরকেল এসেছে। সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন রায়ান টেন দুশখাতে। ভারতীয় দলের এই পরিবর্তন নিয়ে ভারত অধিনায়ত রোহিত শর্মা কয়েকদিন আগেই বলেছেন, 'রাহুল ভাই, বিক্রম রাঠোর, পরশ মামরে একটা অন্য দল ছিল। নতুন সাপোর্ট স্টাফ নতুন চিন্তাধারা আনবে এটা প্রত্যাশিতই ছিল। তবে শ্রীলঙ্কায় তাঁদের দেখে মনে হয়েছে নতুন কোচ এবং সাপোর্ট স্টাফরাও বিচারবুদ্ধিসম্পন্ন। অতি দ্রুততার সঙ্গে দলের ভেতরের সমস্ত জিনিসগুলো বুঝতে শুরু করেছে।'

ভারতীয় ক্রিকেটের দায়িত্বে থাকাকালীন দু'বার বিশ্বকাপ জেতার সুযোগ পেয়েছিলেন দ্য ওয়াল। প্রথমে দেশের মাটিতে ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে। গোটা টুর্নামেন্টে ভাল খেলে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতীয় দলকে। চলতি বছরের টি-২০ বিশ্বকাপে ট্রফি হাতছাড়া হয়নি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। টি২০ বিশ্বকাপের শেষে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে দেখা যাবে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+