স্বার্থের সংঘাতে জড়িত নন রাহুল দ্রাবিড়, জানাল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর
স্বার্থের সংঘাতে জড়িত নন রাহুল দ্রাবিড়, জানাল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর
স্বস্তিতে রাহুল দ্রাবিড়। তিনি কোনও ভাবেই স্বার্থের সংঘাতে জড়িত নন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ। বিষয়টি এখন বিসিসিআই-র ওম্বুডসম্যান কাম এথিক্স অফিসার ডিকে জৈনের কোটে ঠেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিওএ-র নতুন সদস্য লেফটেন্যান্ট জেনারেল থোগড়ে।

সপ্তাহ খানেক আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে স্বার্থের সংঘাত সংক্রান্ত নোটিশ ধরান বিসিসিআই-র ওম্বুডসম্যান কাম এথিক্স অফিসার ডিকে জৈন। অভিযোগ, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর পদে থাকার পাশাপাশি ইন্ডিয়া সিমেন্টসের ভাইস প্রেসিডেন্ট পদও আঁকড়ে রয়েছেন দ্রাবিড়।
উল্লেখ্য, আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস দলের মালিক এই ইন্ডিয়া সিমেন্টের প্রধান কর্তা তথা প্রাক্তন বিসিসিআই প্রধান এন শ্রীনিবাসন। রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ তুলে বিসিসিআই-র দ্বারস্থ হন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখেন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্যরা। তাঁরা জানিয়েছেন, রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে স্বার্থের সংঘাত ঘটেনি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর পদে দ্রাবিড়ের নিয়োগ যথার্থ বলেই জানিয়েছে সিওএ।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর পদে রাহুল দ্রাবিড়কে নিয়োগের সময় বিসিসিআই তাঁকে হয় ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে বলেছিল নয় তাঁকে লম্বা ছুটি নিতে বলেছিল। দ্রাবিড় ইন্ডিয়া সিমেন্ট থেকে ইস্তফা না দিলেও ছুটি নেওয়ার মনস্থ করেন বলে জানা গেছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications