ভারতের টি-২০ দলে কি ফুরিয়ে এসেছে রোহিত-বিরাটের সময়, কী ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়?
ভারতের টি-২০ দলে কি ফুরিয়ে এসেছে রোহিত-বিরাটের সময়, কী ইঙ্গিত দিলেন রাহুল দ্রাবিড়?
অস্ট্রেলিয়ায় আয়োজিত টি ২০ বিশ্বকাপ ২০২২ -এর সেমিফাইনাল থেকে ভারতের বিদায়ের পর থেকেই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির টি ২০ ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে। এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে এর পর থেকে কোনও টি ২০ ম্যাচে ভারতের জার্সিতে খেলতে দেখা যায়নি, শুধু ওডিআই ক্রিকেটেই তাঁরা দেশের প্রতিনিধিত্ব করেছেন।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব ভার সামলাচ্ছেন হার্দিক পাণ্ডিয়া। ঘরের মাঠে টি ২০ সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ বার ভারতীয় দলের এই বর্ষীয়ান ক্রিকেটারের টি ২০ ফরম্যাটে ভবিষ্যতের প্রসঙ্গে আলোকপাত করলেন জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন পরবর্তী টি ২০ বিশ্বকাপের জন্য একটা তরুণ স্কোয়াডকে তৈরি করছে মেন ইন ব্লু। সিনিয়ার ক্রিকেটারদের ফোকাস এখনও আইসিসি বিশ্বকাপ ২০২৩ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় বলেছেন, "এখন যে দল শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলছে (ইংল্যান্ডের বিরুদ্ধে) তাতে গত বিশ্বকাপের খেলা ৩-৪ জন ক্রিকেটার রয়েছে। টি ২০ ক্রিকেটের নতুন সাইকেলটিকে আমরা একটু অন্য ভাবে দেখছি, ফলে একটি তরুণ দল আমাদের। শ্রীলঙ্কার মতো যোগ্যতা সমপন্ন দলের বিরুদ্ধে খেলা এই দলকে অভিজ্ঞতা দেবে। আমাদের মূল ফোকাস এখন ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ, সেই কারণে টি ২০ ক্রিকেট আমাদের সেই অবকাশ দিচ্ছে যেখানে বিভিন্ন কিছু চেষ্টা করে দেখা যায়।"
শ্রীলঙ্কার বিরুদ্ধে অক্ষর প্যাটেলের পারফরম্যান্সের প্রশংসা করে এই দিন রাহুল দ্রাবিড় বলেছেন, "টি ২০ ক্রিকেটে অক্ষর যখনই সুযোগ পেয়েছে তখনই দারুণভাবে নিজেকে মেলে ধরেছে। এটা যথেষ্টই ভাল লক্ষণ। ওয়াশিংটন সুন্দর প্রথম একাদশে আসতে পারছেন না। তার উপর রবীন্দ্র জাদেজাও শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। ফলে স্পিন বোলিং অলরাউন্ডারের জন্য অনেক বিকল্প তৈরি হয়ে যাবে।"












Click it and Unblock the Notifications