লর্ডস জয় আর রাহুল দ্রাবিড়ের পদক্ষেপে অক্সিজেন বিরাটদের কোচ রবি শাস্ত্রী-র

ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে টি ২০ বিশ্বকাপ অবধি। শ্রীলঙ্কা সফরে রাহুল দ্রাবিড়ের কোচিং প্রশংসিত হওয়ায় বিরাট কোহলিদের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে ভারতীয় ক্রিকেটের ওয়ালকেই অনেকে এগিয়ে রাখছিলেন। যদিও লর্ডস টেস্টের জয় আর তারই মধ্যে রাহুল দ্রাবিড়ের পদক্ষেপ কিছুটা অক্সিজেন দিল ভারতীয় কোচ রবি শাস্ত্রীকে।

সৌরভ-দ্রাবিড়ে সমৃদ্ধ ভারতীয় ক্রিকেট

সৌরভ-দ্রাবিড়ে সমৃদ্ধ ভারতীয় ক্রিকেট

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতি আর রাহুল দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট আকাদেমির হেড অব ক্রিকেট। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির এই জুটিকেই ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারণ বলে মনে করা হয়। এনসিএ-তে যে পরিকাঠামো তৈরি হয়েছে, যেভাবে সেখানে যাবতীয় কাজকর্ম চলছে তাতে রাহুল দ্রাবিড়ের ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে। তবে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হওয়ায় এনসিএ প্রধান পদে কাউকে নিয়োগ করতেই হবে বিসিসিআইকে। নিয়ম অনুযায়ী, যিনি দায়িত্বে রয়েছেন তাঁর মেয়াদ ইচ্ছা করে বাড়ানো যায় না। নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করতে হয়।

রাহুলের পছন্দ

রাহুলের পছন্দ

বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সেই নতুন প্রক্রিয়া শুরু হওয়ার পর এখনও অবধি ওই পদের জন্য দ্রাবিড় ছাড়া আর কেউ আবেদনই করেননি। এতে আরও একটা বিষয় পরিষ্কার, বিভিন্ন মহলে জল্পনা চললেও ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে দ্রাবিড়ের এখন আগ্রহ নেই। বরং তিনি ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে দায়িত্ব পালন করেই খুশি। বিসিসিআইয়ের এক শীর্ষ আধিকারিক তাই বলেছেন, এটা বুঝতে খুব কষ্ট করার দরকার নেই যে, দ্রাবিড় এনসিএতে যে অসাধারণ কাজ করেছেন, এনসিএ-র খোলনলচে বদলে কাজের পদ্ধতিতে বৈচিত্র্য এনে বাস্তবেই যে একে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তুলেছেন, তিনি সেই কাজই চালিয়ে যেতে চান।

এনসি-এ প্রধান পদেই থাকছেন

এনসি-এ প্রধান পদেই থাকছেন

যদিও বিসিসিআই এনসিএ-র প্রধান পদে আবেদনের সময়সীমা আরও কিছুদিন বাড়িয়েছে। বোর্ড দেখতে চাইছে আরও কেউ আবেদন করেন কিনা কিংবা আবেদনের জন্য সকলেই যেন পর্যাপ্ত সময় পান। উল্লেখ্য, ১৫ অগাস্ট অবধি আবেদনের সময়সীমা ছিল। তা কিছুদিন বাড়ানো হয়েছে। তবে দ্রাবিড় নিজে আবেদন করায় তাঁর স্থলাভিষিক্ত হতে আর কেউ আবেদন করবেন না বলেই মনে করা হচ্ছে। ফলে দিন বাড়ানোর ব্যাপারটা নিতান্তই নিয়মকক্ষার, সেটা স্পষ্ট। বরং ভারতীয় দলের কোচের দায়িত্ব এখনই না নিয়ে ভারতীয় দলের সাপ্লাই লাইন ঠিক করাকেই প্রাধান্য দিচ্ছেন দ্রাবিড়।

বেঙ্গালুরুতে তিন নাইট

বেঙ্গালুরুতে তিন নাইট

এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতেই রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তিন ক্রিকেটার। কমলেশ নাগরকোটি, বরুণ চক্রবর্তী ও শুভমান গিল। গিল ইংল্যান্ড সফর থেকে ফিরে এসে এখন এনসিএতে অনুশীলন করছেন। বরুণ চক্রবর্তী ও কমলেশ নাগরকোটির রিহ্যাব ও ফিটনেস টেস্ট চলছে। ন্যাশনাল ক্রিকেট আকাদেমি থেকে সবুজ সঙ্কেত পেলেই তাঁরা সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে কেকেআর শিবিরে যোগ দিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+