হঠাৎই ইন্দিরানগরের 'গুন্ডা' হলেন শান্ত রাহুল দ্রাবিড়! 'বোল্ড আউট' বিরাট কোহলি
হঠাৎই ইন্দিরানগরের 'গুন্ডা' হলেন শান্ত রাহুল দ্রাবিড়! 'বোল্ড আউট' বিরাট কোহলি
তাঁকে শান্ত দেখেই অভ্যস্তি ক্রিকেট দুনিয়া। তবে রাগ যে তাঁর হয় না এমনটা নয়। আইপিএলে তখন রাহুল দ্রাবিড় রাজস্থানের কোচ। ওয়াংখাড়েতে মুম্বইয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাঁর দল। সেদিন মাথার টুপিটা জোরে ছুঁড়ে ফেলেছিলেন মাটিতে। অত্যন্ত রেগে গিয়েছিলেন রাহুল। তবে রাস্তায় দাঁড়িয়ে বাকিদের প্রতি নিজের রাগ উগড়ে দিচ্ছেন রাহুল দ্রাবিড়, এহেন দৃশ্য মনে হয় কেউ কোনওদিন দেখবে বলে বিশ্বাস করতে পারবেন না।

খেলার মাঠ হোক, বা ব্যক্তিগত জীবন, রাহুল দ্রাবিড়কে ধৈর্য হারাতে খুব কমই দেখা গিয়েছে। তবে সেই রাহুল দ্রাবিড়কেই দেখা যাচ্ছে জ্যামে আটকে পড়া পাশের গাড়ির লুকিং গ্লাস ভাঙতে। ব্যাট হাতে গাড়ির ছাদে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলছেন, 'আমি ইন্দিরা নগরের গুন্ডা।' আর তা দেখেই স্তম্ভিত বিরাট কোহলি।
Never seen this side of Rahul bhai 🤯🤣 pic.twitter.com/4W93p0Gk7m
— Virat Kohli (@imVkohli) April 9, 2021
আইপিএলের অন্যতম স্পন্সর ক্রেডের একটি অ্যাডে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের রুদ্র মূর্তি দেখে নেটিজেনদের পাশাপাশি 'বোল্ড আউট' বিরাট কোহলি। অ্যাডটি এদিন নিজে টুইট করেন বিরাট। এই অ্যাড দেখে যে তিনি স্তম্ভিত, তাও জানাতে ভোলেননি বিরাট কোহলি। ক্যাপশনে বিরাট লেখেন, 'রাহুল ভাইয়ের এই দিকটা কোনওদিন দেখিনি।'
ক্রেডের অ্যাডটিতে দেখা যাচ্ছে অভিনেতা জিম সরভকে বলতে দেখা যায়, 'যখন আপনি ক্রেড ব্যবহার করে নিজেদের ক্রেডিট কার্ড বিলের খরচ মেটান, তাহলে আপনি ক্রেড কয়েন জিতবেন। সেগুলি ব্যবহার করে আপনি ক্যাশব্যাক এবং উপহার জিততে পারেন। আমি জানি এটা শুনতে খুবই হাস্যকর লাগছে। যেন রাহুল দ্রাবিড়ের ক্রোধের সমস্যা রয়েছে।' আর এরপরই অ্যাডে রাহুলকে বলতে শোনা যায়, 'আমি ইন্দিরানগরের গুন্ডা।'












Click it and Unblock the Notifications