Rahul Dravid: পারফরম্যান্সে খুশি বিসিসিআই, টিম ইন্ডিয়ার কোচের পদে ফের দেখা যাবে দ্রাবিড়কে?

ভারতীয় দলের কোচ হিসাবে একদিনের বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। বিশ্বকাপ ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর থেকেই টিম ইন্ডিয়াতে দ্য ওয়ালের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়। আপাতত ছুটিতে আছেন দ্রাবিড়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে হেডকোচের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ? তিনিই কী হবে মেন ইন ব্লুর পরবর্তী স্থায়ী কোচ নাকি দ্য ওয়ালই ফিরবেন কোচের পদে?

ভারতীয় দল একদিনের বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। যদিও সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে আইসিসি ট্রফি ভারতীয় দলকে জেতাতে না পারলেও দ্রাবিড়ের কোচিংয়ে খুশি বোর্ড কর্তারা। বিসিসিআই কর্তারা চাইছেন দ্রাবিড় কোচের পদেই আপাতত থাকুন‌। তাঁর সঙ্গে আলোচনার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Rahul Dravid:

বিশ্বকাপ ফাইনালে হারের পরই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দ্রাবিড়কে। দ্য ওয়াল বলেছিলেন, 'আমি এখনও ভাবার সময় পাইনি। আমি এই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত ছিলাম। সদ্য বিশ্বকাপ শেষ হয়েছে। নিজের কোচিং ‌নিয়ে মূল্যায়ন করার সময় এখনও পাইনি। ভবিষ্যত নিয়েও ভাবার সময় পাইনি। আমার ফোকাস ছিল শুধু মাত্র এই টুর্নামেন্টে।'

দ্রাবিড় নিজে খুব একটা আগ্রহী না থাকলেও বোর্ড কর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকেই কোচের পদে বহাল রাখার। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষস্তরের কয়েকজন ব্যক্তি দ্রাবিড়ের সঙ্গে কথা বলছেন। ওনারাই গোটা পরিস্থিতি সম্পর্কে সব থেকে ভালো বলতে পারবেন।'

একইসঙ্গে তিনি বলেন,' টি২০ বিশ্বকাপের আগে হাতে ৭ থেকে ৮ মাস সময় রয়েছে। এত অল্প সময়ে নতুন কোচের পক্ষে দল তৈরি করা কঠিন। দ্রাবিড় দলের সঙ্গে বিগত দুই বছর ধরে রয়েছেন। তাঁর সব কিছুই জানা। তাই তাঁকেই কোচ হিসাবে চাইছি আমরা।'

২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনা লে ভারত ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত এই অস্ট্রেলিয়া দলের কাছেই হারে। ভারতের কাছে শুধু ২০০৩ শুধু নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারেরও বদলা নেওয়ার সুযোগ ছিল।কিন্তু দ্রাবিড়ের দল তা পারেনি। ভারতের কোচ কোচ হিসাবে অবশ্য এশিয়া কাপ জিতেছেন দ্য ওয়াল।

শোনা যাচ্ছে আগামী ২ বা ৩ ডিসেম্বর কোচ-অধিনায়ক ও মুখ্য নির্বাচকের সঙ্গে আলোচনায় বসবেন বিসিসিআই কর্তারা, সেখানেই সব কিছু চূড়ান্ত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+