Rahul Dravid: কীভাবে ক্রিকেট বিশ্বের শক্তি কেন্দ্রে পরিণত হয়েছে ভারত? নেপথ্যের কারণ ফাঁস করলেন দ্রাবিড়

কয়েক মাস আগেই টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। টিম ইন্ডিয়া বিগত কয়েক বছর ধরে ঘরে-বাইরে দাপটের সঙ্গে পারফরম্যান্স করছে। ভারতীয় দলের সাফল্যের নেপথ্যের কারণ ফাঁস করলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের প্রাক্তন কোচ টিম ইন্ডিয়ার এই সাফল্যের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাদেরই কৃতিত্ব দিয়েছেন।

এমনকি দেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও ক্রিকেটের প্রসার হয়েছে। মাউন্ট জয় ক্রিকেট ক্লাবের ৫০তম বার্ষিকীতে বক্তৃতা করার সময়, দ্রাবিড় উল্লেখ করেছেন কীভাবে বর্তমানে ভারত বিশ্বের একটি "অত্যন্ত শক্তিশালী ক্রিকেট" শক্তিতে পরিণত হয়েছে।

দ্রাবিড় বলেছেন‌, "এখন ভারতীয় ক্রিকেটের দিকে তাকালে দেখা যাবে, দেশের ক্রিকেটের অবস্থান অনেক বেশি শক্তিশালী। তার প্রধান কারণ, দেশের প্রতিটি অঞ্চল থেকে প্রতিভা উঠে আসছে। আগে শুধু বড় শহর থেকেই ক্রিকেটার উঠে আসছেন। এখন সেটা হয় না। সেই কারণেই ভারত ক্রিকেটে এতটা শক্তিশালী হয়ে উঠেছে। ভারতরে বিশ্বকাপ জয়ের জন্য এটাও একটা বড় কারণ।"

ঘরোয়া ক্রিকেটের মান প্রসঙ্গে বলতে গিয়ে দ্রাবিড় আরও বলেন, 'রঞ্জি ট্রফির প্রতিযোগিতার মান আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ ভারতের রাজ্য গুলি তো বটেই এখন অন্য রাজ্যগুলিও সমানভাবে শক্তিশালী।'

সদ্য রাজস্থান রয়্যালস দলের হেড কোটের দায়িত্ব নিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের কোচের পদ ছাড়ার কয়েক মাসের মধ্যেই নতুন চ্যালেঞ্জ নিলেন দ্য ওয়াল। দ্য ওয়ালের হাত ধরেই টিম ইন্ডিয়া টি২০ বিশ্বকাপ জিতেছে। বিশ্বজয়ের পরই বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে যায়। তার পরই রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে চায় আইপিএলের একাধিক দল।

মাঝে একবার শোনা গিয়েছিল, দ্রাবিড়কে নাকি মেন্টর হিসেবে চাইছে কেকেআর। তবে সেই কথার কোনও প্রমাণ ছিল না। এবার জানা যাচ্ছে, এক ফ্র্যাঞ্চাইজি যে কোনও মূল্যে দ্রাবিড়কে মেন্টর বা কোচ হিসেবে পেতে চেয়েছিল। সেই দল যথেষ্ট শক্তিশালী বলেই খবর। তবে, সেটা কোন ফ্র্যাঞ্চাইজি, তা স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত রাজস্থানেই ফিরেছেন তিনি। ২০১৪ সালে সেই দলের মেন্টর হিসেবে ছিলেন দ্রাবিড়।

ক্রিকেটার হিসাবে রাজস্থানের হয়ে খেলেছিলেন দ্রাবিড়। নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এ বার রাজস্থানের কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০১২ এবং ২০১৩ সালের আইপিএলে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ সালে রাজস্থানের মেন্টর হিসাবেও কাজ করেছিলেন তিনি। আসলে রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের অনেক পুরনো সম্পর্ক। সেই সম্পর্কের খাতিরেই শেষ পর্যন্ত রাজস্থানে ফেরেন দ্রাবিড়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+