ইন্দোর টেস্টের পিচ নিয়ে চাপানউতোর, রিভিউয়ে লেজেগোবরে ভারত! জাদেজার সমালোচনায় গাভাসকর
ইন্দোর টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংসে ১০৯ রানের জবাবে চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৭১। ভারতকে ভোগাচ্ছে রিভিউ নেওয়ার ভুল সিদ্ধান্ত। পিচ নিয়েও তুঙ্গে চাপানউতোর।
ইন্দোর টেস্টের প্রথম দিনের দুটি সেশনে দাপট অব্যাহত অস্ট্রেলিয়ার। প্রথম সেশনে ৭ উইকেটে ৮৪ রান তুলেছিল ভারত। এরপর রোহিত শর্মার দলকে ১০৯ রানে শেষ করে দিয়ে লিড নিতে এগিয়ে চলেছে স্টিভ স্মিথের দল। অস্ট্রেলিয়ার সুবিধা করে দিয়েছে ভারতের রিভিউ নেওয়ার ক্ষেত্রে লেজেগোবরে দশা! তারই মধ্যে চর্চার হোলকার স্টেডিয়ামের উইকেট।

ইন্দোরের পিচের সমালোচনা
ইন্দোরের পিচের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন। মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি বলেন, ভারত আগের দুটি টেস্টে দারুণ সফল হয়েছে। তবে আজ ভারতীয় শিবির শান্ত। ইন্দোরে অ্যাভারেজ টার্ন বা বল ঘোরার গড় ৪.৮ ডিগ্রি। এটা অনেকটাই। এমন টার্ন তৃতীয় দিনে প্রত্যাশা করা যায়। ব্যাটারদের জন্য কিছু রাখা উচিত। বিশ্বের কোথাও ছয় ওভারের মধ্যে স্পিনারকে আক্রমণে আনা হয় না। টেস্ট ম্যাচ ক্রিকেটে পারফরম্যান্স দেখেই ক্রিকেটারদের দক্ষতার বিচার করা উচিত। প্রথম দুটি দিনে অন্তত ব্যাটিং সহায়ক পিচ হওয়া উচিত।
|
টেস্টর অনুপযুক্ত উইকেট, খুশি নন দ্রাবিড়ও?
ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী পাল্টা বলেন, এটা হোম কন্ডিশন। হেডেন তা শুনে বলেন, এক্ষেত্রে হোম কন্ডিশনের চেয়েও কিছুটা বেশি রয়েছে। গোটা টেস্টেই যে কঠিন পরীক্ষা দিতে হবে তা নিয়ে সংশয় নেই। তবে এক বা দেড়় ঘণ্টা পর উইকেটে ব্যাটিং করাটা সহজ হতে পারে। যদিও স্পিনারদের কাছে এই উইকেট স্বর্গ। যদিও প্রথম দিনেই এতটা বল ঘোরা বা নীচু হয়ে যাওয়াটা প্রত্যাশিত নয়। তা সে অস্ট্রেলিয়াই জিতুক বা ভারত। এই ধরনের উইকেট টেস্ট ক্রিকেটের পক্ষে ভালো নয়। উল্লেখ্য, মধ্যাহ্নভোজের বিরতিতে রাহুল দ্রাবিড়কে দেখা যায় কিউরেটরকে নিয়ে পিচের কাছে যেতে। তাঁর হাবেভাবেই স্পষ্ট পিচের চরিত্র পছন্দ হয়নি। এই ধরনের পিচ ভারতীয় দলের খেলা বা পরিকল্পনার সঙ্গে বেমানান।

চাপে ভারত
ভারতের ১০৯ রানের জবাবে চা বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ২২ ওভারে ১ উইকেটে ৭১। উসমান খোয়াজা ৩৩ ও মার্নাস লাবুশেন (Marnus Labuschagne) ১৬ রানে ক্রিজে আছেন। ১.৪ ওভারে ট্রাভিস হেডকে ব্যক্তিগত ৯ রানে সাজঘরে ফিরিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর লাবুশেনকে বোল্ড করে দিয়েছিলেন জাড্ডু। যদিও দেখা যায় ওভারস্টেপিংয়ের কারণে সেটি নো বল। ফলে জীবন পান লাবুশেন। চলতি সিরিজে এই নিয়ে তৃতীয়বার একই ঘটনা ঘটল জাদেজার ক্ষেত্রে। যা দেখে সুনীল গাভাসকর বলেন, এটা মানা যায় না। জাদেজা দুটি টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। কিন্তু স্পিনারের ক্ষেত্রে এ ধরনের নো বল অপ্রত্যাশিত। পরশ মামব্রের এদিকে নজর দেওয়া উচিত। তাঁকে আরও কিছুটা পিছন থেকে বল করার পরামর্শ দেওয়া যেতে পারে। কেন না, এটা ভারতকে ভোগাবে।
|
জাদেজার ভুলের মাশুল দিলেন অশ্বিন
ভারতের এদিন দুটি রিভিউ নষ্টের পিছনেও এদিন জাদেজার ভুল রয়েছে। তিনি ষষ্ঠ ও দশম ওভারের শেষ বলে উসমান খোয়াজার বিরুদ্ধে দুটি রিভিউ নিতে রোহিত শর্মাকে বাধ্য করেন। দুটি রিভিউই নষ্ট হয়। ধারাভাষ্যকাররাও বলছিলেন, এই রিভিউ নেওয়ার সিদ্ধান্ত ঠিক হচ্ছে না। যদিও রোহিত আস্থা রাখেন জাড্ডুর প্রতি। কিন্তু দুটি ক্ষেত্রেই ডুবতে হয়। এরপর ১১তম ওভারে মার্নাস লাবুশেনের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের কাছে ছুটে যান শ্রীকার ভরত। তাঁরা দুজন রোহিতকে অনুরোধ করেন রিভিউ নিতে। কিন্তু তার আগেই দুটি রিভিউ নষ্ট হওয়ায় রাজি হননি ভারত অধিনায়ক। অবশ্য রিপ্লেতে দেখা যায় ভারত রিভিউ নিলে আউট হতেন লাবুশেন। মাঠ থেকে জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে রোহিতকে হাসতেও দেখা যায়। সবমিলিয়ে ভারতের উপর চাপ বাড়ছে। ইন্দোরের উইকেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক মিম।
Ashwin, Jadeja and Axar after seeing the Indore pitch pic.twitter.com/DRAevtFuMX
— Ankit Pathak 🇮🇳 (@ankit_acerbic) March 1, 2023
Indore pitch be like..😀😀
— CountDown (@countdown001) March 1, 2023
Game doesn't last more than 2 days..#INDvAUS #ViratKohli #RohitSharma𓃵 #Indore #INDvsAUS3rdTEST pic.twitter.com/32RBLNogX4
Indore pitch pic.twitter.com/8i5mTEzOQe
— Kartheek (@Bareddykartheek) March 1, 2023
Leaked image of pitch curator making Indore pitch pic.twitter.com/ouEDZDLSyu
— ︎︎︎ ︎ (@Shimographer) March 1, 2023
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications