ICC World Cup 2023: ভালো খেলে পুরস্কার নয়, শাস্তি পেলেন গুরবাজ, খেলতে পারবেন পরের ম্যাচে?
নায়ক থেকে খলনায়ক হয়ে গেলেন রহমানুল্লা গুরবাজ। ইংল্যান্ড ম্যাচে আফগানদের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন কেকেআর ব্যাটসম্যান। কিন্তু ভালো খেলে পুরস্কারের বদলে শাস্তি পেলেন আফগানিস্তান ব্যাটসম্যান। আউট হয়ে মাঠেই মেজাজ হারান গুরবাজ। অক্রিকেটীয় আচরণ করে আইসিসির শাস্তির মুখে পড়লেন আফগান ব্যাটসম্যান।
গত রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং করছিলেন রহমানুল্লা গুরবাজ। ক্রমশ শতরানের দিকেই এগিয়ে যাচ্ছিলেন। ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন হসমতউল্লাহ শাহিদি। সদ্য ব্যাট করতে আসা আফগান অধিনায়ক দ্রুত শট রান নেওয়ার চেষ্টা করেন।

নিশ্চিত শতরান ফস্কে যাওয়ায় মাঠে মেজাজের রাশ আলগা হয়ে যায় গুরবাজের। মাঠে প্রথমে হতাশ হয়ে বসে পড়েন। এরপর সাজঘরে ফেরার সময় ব্যাট দিয়ে বাউন্ডারির সীমানা আঘাত করেন। যা ক্রিকেটীয় নিয়মের পরিপন্থী।
আইসিসির নিয়ম অনুযায়ী, ক্রিকেটারদের অথবা মাঠের সরঞ্জামকে অপমান করা নিয়মবিরুদ্ধ। আফগান ব্যাটসম্যান সেটাই করেন। তাই তার জন্য শাস্তি পেলেন তিনি। একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাঁকে। দুই বছরের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত হতে হয় এক জন ক্রিকেটারকে। কিন্তু গুরবাজের শাস্তিতে খুব একটা সমস্যা পড়তে হবে না আফগান দলকে।













Click it and Unblock the Notifications