Irani Cup: ইরানি কাপে মুম্বইয়ের সাফল্যের রহস্য উন্মোচন রাহানের, ভাইকে দেওয়া কথা রাখতে পেরে খুশি সরফরাজ

Irani Cup: ২৭ বছরের খরা মিটিয়ে ফের ইরানি কাপ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। অবশিষ্ট ভারত সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্ট জিতেছে। তবে অন্য যে কোনও রাজ্য় দলের চেয়ে এই টুর্নামেন্টে মুম্বইয়ের সাফল্য সবচেয়ে বেশি।

অবশিষ্ট ভারতের চেয়ে প্রথম ইনিংসে লিড পাওয়ার সৌজন্যে ম্যাচ ড্র হলেও চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। রঞ্জি ট্রফি জয়ের পর ইরানি কাপ জয়। ফের রঞ্জি অভিযান শুরুর আগে এই সাফল্য নিশ্চিতভাবেই দলের আত্মবিশ্বাস বাড়াল।

Irani Cup

শুক্রবার থেকে রঞ্জি ট্রফি শুরু হচ্ছে। তার আগে আজ ইরানি কাপ জয়ের জন্য মুম্বই দলকে সংবর্ধনা দিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই টুর্নামেন্ট জেতার জন্য পুরস্কারমূল্য হিসেবে বিসিসিআইয়ের কাছ থেকে ৫০ লক্ষ টাকা পেয়েছে মুম্বই। এমসিএ এদিন ১ কোটি টাকা পুরস্কার দিল চ্যাম্পিয়ন দলকে।

অজিঙ্ক রাহানে বলেন, এই সাফল্যের কোনও সিক্রেট বা গোপনীয় বিষয় নেই। আমি বিশ্বাস করি, এই খেলা কোনও একজন প্লেয়ারের জন্য নয়। এই সাফল্য যেমন ১১ জন প্লেয়ার যাঁরা খেলেন তাঁদের, তেমনই যে ৪-৫ জন বাইরে থাকেন তাঁদেরও। সকলেই সমান গুরুত্বপূর্ণ।

দেশ ও রাজ্য দলকে নেতৃত্ব দেওয়া প্রশ্ন করা হলে রাহানে বলেন, একজন অধিনায়ক হিসেবে সবচেয়ে বড় বিষয় হলো ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া। একইসঙ্গে আত্মবিশ্বাস জোগাতে হয়। সকলেই নিজেদের দক্ষতা অনুযায়ী একেকজন ম্যাচ-উইনার। প্রত্যেক ক্রিকেটারের দায়বদ্ধতা রয়েছে। যাঁরা বাইরে থাকেন সেই প্লেয়াররাও এমন কিছু ইনপুট দিতে পারেন যা হয়তো মাঠে থাকা অধিনায়ক ভাবেননি।

ইরানি কাপে এবার ম্যাচের সেরা হয়েছেন সরফরাজ খান। অপরাজিত ২২২ রানের ইনিংস খেলার সুবাদে। সরফরাজের ভাই মুশির এই ম্যাচে খেলতে পারেননি দুর্ঘটনার কবলে পড়ায়। নেক সাপোর্ট নিয়ে মুশির এদিনের অনুষ্ঠানে ছিলেন। সফরাজ জানালেন, আমি ভাইকে বলেছিলাম ৫০ পার করলেই দ্বিশতরান করব, যার একটি শতরান মুশিরের।

শ্রেয়স আইয়ার প্রথম ইনিংসে ৫৭ রান করেছিলেন। তাঁর কথায়, যে কোনও টুর্নামেন্টেই ক্রিকেটারদের মধ্যে এমন নিবিড়, বন্ধুত্বের সম্পর্ক থাকে যার ইতিবাচক প্রভাব পড়ে ড্রেসিংরুমের পরিবেশে। আর তার ফলেই এমন সাফল্য সুনিশ্চিত করা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+