India vs Bangladesh: বাবার থেকে পেলেন বিরাট সার্টিফিকেট, জাদেজার ব্যাটিংই অনুপ্রেরণা অশ্বিনের কাছে?
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে জুটি গড়ে ভারতকে বিপদের হাত থেকে উদ্ধার করেছিলেন অশ্বিন-জাদেজা জুটি। তাঁদের ১৯৯ রানের পার্টনারশিপই ম্যাচের মোড় ঘুড়িয়ে দেয়। ২২ গজের বাইরে ফের একবার জুটি গড়লেন অশ্বিন-জাদেজা। এবার ব্যাট হাতে নয়, বরং ক্যামেরার সামনে। বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অনুভূতির কথা জানালেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার।
চিপক অশ্বিনের ঘরের মাঠ, এই স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে তাঁর অসংখ্যা স্মৃতি। সেই মাঠে জীবনের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেললেন অশ্বিন। অশ্বিন বলেছেন, আমার বাবা স্টেডিয়ামে ছিলেন এবং তিনি আমার পারফরম্যান্সে অত্যন্ত খুশি হয়েছেন। তিনি বলেন, আমার দেখা তোমার সেরা পারফরম্যান্স এটাই। এটা সত্যিই আমার জন্য বিশেষ ছিল।'

অশ্বিন আরও বলছেন, "জাদেজা সত্যিই খুব ভালো ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে ওর ট্রিপল সেঞ্চুরি রয়েছে। আমার পক্ষে ওই মানের ব্যাটিং করা খুব কঠিন। কিন্তু আমি সত্যিই চেষ্টা করতে চাই।" রবিচন্দ্রন অশ্বিন মানেই স্পিনের ভেলকি, বল হাতে রেকর্ড গড়ার মালিক। কিন্তু ব্যাট হাতেও যে তিনি কঠিন সময়ে দলের ত্রাতার ভূমিকারয় অবতীর্ণ হতে পারেন তা চিপকে আরও একবার প্রমাণ করলেন অশ্বিন।
সিএসকের হয়ে দীর্ঘদিন খেলার সুবাদে জাদেজার কাছেও এই মাঠ দ্বিতীয় হোম গ্রাউন্ড। তিনিও ব্যাট হাতে ৮৬ রান করেন প্রথম ইনিংসে তার উপর দুটিও উইকেটও নেন বল হাতে। অশ্বিন-জাজেদার ব্যাটিং জুটি সুপার হিট রজনীকান্তের শহরে। এই সাক্ষাৎকারে জাদেজা বলেন, 'অশ্বিন যখন প্রথম ক্রিজে আসেন তখন আমি তাঁকে বলি আমাদের লম্বা ইনিংস খেলতে হবে। ঝুঁকিপূর্ণ শট থেকে ওকে বিরত থাকতে বলি।'
একইসঙ্গে জাদেজা বলেন, 'আমরা যখন খেলা শুরু করি তখন ৬ উইকেট পরে গিয়েছে ফলে দল চাপে। আমি তখন ওকে বলি এই উইকেটে যা খুশি হতে পারে। পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছেন। তাই আমাদের ইতিবাচক মানসিকতা দেখাতে হবে যে বল ভালো জায়গায় পাবো সেটাতে স্কোর করতে হবে। এটাই আমাদের মধ্যে কথা হয়, আমার মনে হয় আমাদের পার্টনারশিপ ম্যাচের টার্নিং পয়েন্ট।












Click it and Unblock the Notifications