Padma Awards: আইপিএলের মধ্যেই পদ্ম পুরস্কার পেলেন অশ্বিন, সম্মানিত হলেন শ্রীজেশও, দেখুন ভিডিও
আইপিএলের মধ্য়েই পদ্ম সম্মান পেলেন আর অশ্বিন। চলতি আইপিএলে বল হাতে এখনও কার্যকরী ভূমিকা নিতে পারেনি অশ্বিন। সিএসকে দলে হয়ে সাত ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন অশ্বিন।
সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান প্রদান করা হয়। পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হল সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিদের। এই তালিকায় ক্রীড়া জগৎ থেকে ছিলেন দুই প্রতিনিধি। বর্ডার-গাভাসকর ট্রফির মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তবে আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন অশ্বিন।

সোমবার রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্ট ব্যক্তিরা। অশ্বিনের পরনে ছিল নীল রঙের কোর্ট। এই অনুষ্ঠানে অশ্বিনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরিসংখ্যান বলছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন।পরিসংখ্যান বলছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারীর নাম অনিল কুম্বলে। ৫৩৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আর অশ্বিন।
#WATCH | Cricketer Ravichandran Ashwin receives Padma Shri award from President Droupadi Murmu for his contribution to the field of Sports.
— ANI (@ANI) April 28, 2025
(Video Source: President of India/YouTube) pic.twitter.com/n34QeaZz3y
আইপিএলের মঞ্চে নজরকাড়া পারফরম্যান্স করে যে সমস্ত ক্রিকেটার আন্তর্জাতিক আঙিনায় নিজেদের প্রতিষ্ঠা করেছেন তাদের মধ্যে উজ্জ্বলতম নাম আর অশ্বিন। তামিল ভূমিপুত্র অশ্বিনের সঙ্গে সিএসকের গভীর যোগ রয়েছে। অশ্বিনের আইপিএল কেরিয়ারের সূচনা হয়েছিল সিএসকেতেই। এবার কি সিএসকে থেকেই আইপিএল অবসরও নেবেন অশ্বিন।
শুধু অশ্বিন নয় পদ্ম পুরস্কার পেলেন ভারতীয় হকি দলের প্রাক্তন গোলরক্ষক পিআর শ্রীজেশ। ভারতের হয়ে দুটি অলিম্পিক পদক জেতা শ্রীজেশ পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন। শ্রীজেশ ভারতীয় সাবেকি পোশাক পাঞ্জাবি পরেছিলেন। গত ২৫ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে শ্রীজেশ-অশ্বিনদের নাম ঘোষণা করা হয়। পদ্মভূষণ পেলেব প্রাক্তন ফুটবলার বিজয়নও।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications