R Ashwin on Ruturaj Gaikwad: ভারতীয় ক্রিকেটের প্রভু দেবা কে? অশ্বিনের উত্তর শুনলে অবাক হবেন আপনিও
ভারতীয় ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্ক নতুন নয়। বলিউডী গ্ল্যামারের সঙ্গে ভারতীয় ক্রিকেট প্রবল ভাবেই সম্পৃক্ত। অভিনেত্রী বা মডেলদের সঙ্গে জীবনের ২২ গজে অনেক ক্রিকেটারই নতুন ইনিংস শুরু করেছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলে আছেন এক কোরিওগ্রাফারও? অবাক হচ্ছেন! ভারতীয় ক্রিকেটের প্রভু দেবা কে? সেটাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের এক নম্বর টেস্ট বোলার সোশ্যাল মিডিয়াতেও তাঁর বিশ্লেষণ ধর্মী বক্তব্যের মধ্য দিয়ে যথেষ্টই জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি বিরাট রোহিতদের মতোই অশ্বিনের বক্তব্যে উঠে এসেছে ঋতুরাজ গাইকোয়াডের প্রসঙ্গও। ঋতুরাজকে প্রভু দেবার সঙ্গে তুলনা করেছেন তামিল এই স্পিনার।

অশ্বিন বলেছেন, 'ঋতুরাজ বিশ্বমানের ক্রিকেটার। ও প্রভু দেবার ডান্স মুভ (নাচের স্টেপ) এর মতোই সুন্দর। সহজ ভাবে ব্যাটিং করার জন্যই ঋতুরাজের জন্ম হয়েছে। আমাকে যদি কেউ বলে নেটে ওর ব্যাটিং সারাদিন দেখবে? আমি টাকা খরচ করেও নেটে ওর ব্যাটিং দেখতে রাজি। ওর চমৎকার ব্যাটিং দেখার জন্য এটা করাই যায়।'
ডাবলিনে আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। ১৬ বলে ১৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই ১৯ রানের মধ্যে ঋতুর ব্যাটে ১টি চার ও ১টি ছয়ও এসেছিল।আসন্ন এশিয়ান গেমসে নেতৃত্বের ভারও তুলে দেওয়া হয়েছে ঋতুরাজের উপর।
এশিয়ান গেমসে এর আগে দুইবার ক্রিকেট খেলা হলেও দল পাঠায় নি ভারতীয় বোর্ড। পুরুষ ও মহিলা-দুই ইভেন্ট থেকেই নিজেদের সরিয়ে নিয়েছিল বিসিসিআই। তবে তাদের সিদ্ধান্ত যে অবশেষে বদলাতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছিলো গতবছর। যখন কমনওয়েলথ গেমসে মেয়েদের দল পাঠায় বিসিসিআই। এবার দুই বিভাগেই দল পাঠাচ্ছে ভারতীয় বোর্ড।

সিনিয়রদের পরিবর্তে যে দল বেছে নিয়েছেন অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সেখানে নতুন মুখের ছড়াছড়ি। মূলত যাঁরা আইপিএল বা সৈয়দ মুস্তাক আলি ট্রফির মত প্রতিযোগিতায় নিরন্তর ভালো পারফর্ম্যান্স করে গিয়েছেন, তাঁদেরই জায়গা দেওয়া হয়েছে এই দলে।












Click it and Unblock the Notifications