টেস্টে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন, ছুঁলেন কপিল দেবকে

ভারতের হয়ে টেস্টে অনবদ্য রেকর্ড রয়েছে স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের। এদিন মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেই রেকর্ডকে আরও বাড়িয়ে নিলেন তিনি।

মুম্বই, ৯ ডিসেম্বর : ভারতের হয়ে টেস্টে অনবদ্য রেকর্ড রয়েছে স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের। এদিন মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেই রেকর্ডকে আরও বাড়িয়ে নিলেন তিনি। একসঙ্গে ছুঁয়ে ফেললেন কপিল দেবকে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডবইয়ে কপিলকে ধরে ফেললেন তিনি।

মুম্বই টেস্টে তাই হচ্ছে যা আগে কখনও ভারতীয় ক্রিকেটে হয়নি!

উইকেট পাননি, তবে ওয়াংখেড়ের মাঠে নয়া কাণ্ড বাঁধালেন ভুবনেশ্বর কুমার!

মাত্র ৪৩টি টেস্ট খেলে ২৩ বার পাঁচ উইকেট নিলেন অশ্বিন। একই সংখ্যকবার পাঁচ উইকেট নিয়েছেন কপিলও। তবে এই তালিকায় সবচেয়ে উপরে রয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলে। তিনি টেস্টে মোট ৩৫ বার ৫ বা তার বেশি উইকেট নিয়েছেন।

টেস্টে নয়া রেকর্ড গড়লেন রবিচন্দ্রণ অশ্বিন, ছুঁলেন কপিল দেবকে

এদিন সকালে বেন স্টোকসকে আউট করে অশ্বিন ৫ উইকেট দখল করেন। তবে সবমিলিয়ে তিনি ম্যাচে ৬ উইকেট পেয়েছেন। বাকী ৪ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুই স্পিনারের দাপটেই ইংল্যান্ড ইনিংস শেষ হয় ৪০০ রানে।

অনিল কুম্বলেকে টেস্টে ৫ উইকেট নেওয়ার হিসাবে টপকানোর আগে অশ্বিনকে টপকাতে হবে হরভজন সিংকে। কারণ কুম্বলের পরে হরভজন রয়েছেন সর্বাধিক ৫ উইকেট নেওয়ার তালিকায়। তিনি টেস্টে ২৫ বার পাঁচ উইকেট নিয়েছেন। এই তালিকায় তৃতীয় স্থানে অশ্বিন ও চতুর্থ স্থানে রয়েছেন কপিল। আর পঞ্চম স্থানে রয়েছেন বিএস চন্দ্রশেখর। তিনি মোট ১৬ বার টেস্টে ৫ উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+