মহম্মদ শামির রান আউটের আপিল প্রত্যাহার, রোহিতের সিদ্ধান্তে অসন্তুষ্ট অশ্বিন
মহম্মদ শামির রান আউটের আপিল প্রত্যাহার করা রোহিতের সিদ্ধান্তে অসন্তুষ্ট অশ্বিন
অসমের বর্ষাপাড়া ক্রিকেট স্টিডায়মে প্রথম ওডিআই ম্যাচে শতরানের মুখে দাঁড়িয়ে থাকা দাসুন শনকাকে বল করার আগে নন স্ট্রাইকার এন্ডে রান আউট করেন মহম্মদ শামি। রান নেওয়ার জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শনকা। যার ফলে নন স্ট্রাইকিং এন্ডের স্টাম্পের বেল উড়িয়ে দিয়ে রান আউটের আপিল করেন শামি। সেই সময় ৯৮ রানে ব্যাটিং করছিলেন দসুন শনকা।

রান আউট আপিল প্রত্যাহার রোহিতের:
শামির আবেদন বিবেচনা করার জন্য থার্ড আম্পায়েরর কাছে শামির আবেদন পাঠান অলফিল্ড আম্পায়ার নীতিন মনেন। কিন্তু সঙ্গে সঙ্গেই বিষয়টির মধ্যে হস্তক্ষেপ করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শামির সঙ্গে কথা বলে সেই আপিল তিনি খারিজ করেন এবং শনকাকে নিজের শতরান পূরণ করার একটি সুযোগ তিনি দেন। শামি যখন নন স্ট্রাইকিং এন্ডে আউট করেন শনকাকে তখন তিনি ব্যাটিং করছিলেন ৯৮ রানে।

নিজের সিদ্ধান্তের নেপথ্যে যা বলেছিলেন রোহিত:
নিজের এই সিদ্ধান্তের বিষয়ে রোহিত শর্মা বলেছেন, "আমার কোনও ধারণা ছিল শামি এমনটা করবে। ও (শনকা) ৯৮ রানে ব্যাটিং করছিল। যে ভাবে ব্যাটিং করেছে ও তা অসাধারণ, ওই ভাবে আমরা ওকে আউট করতে পারতাম না। এই ভাবে আউট করার কথা আমরা ভাবছিলামও না। খুব ভাল খেলেছে ও।"

রোহিতের সিদ্ধান্তে খুশি নন অশ্বিন, সরাসরি দিয়েছেন প্রতিক্রিয়া:
নিজের ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, "অবশ্যই, শামি রান আউট করেছিল। যখন শনকা ৯৮ রানে ব্যাটিং করছিল শামি ওকে নন স্ট্রাইকার এন্ডে রান আউট করেন এবং ও আপিলও করেছিল। রোহিত সেই আপিল ফিরিয়ে নেয়। ফলে বহু মানুষ তৎক্ষনাৎ এই বিষয়ে টুইট করেন। আমি আবারও একই বিষয় বলতে চলেছি, খেলার পরিস্থিতি অমূলক। এটা আউট করার একটা বৈধ উপায়। এলবিডাব্লিউ বা ক্যাচ আউটের আপিল অধিনায়কের সঙ্গে কেউ আলোচনা করে করে না। বোলার যদি আপিল করে তা হলে তারা আউট দেয়, এমনকি ফিল্ডাররা আপিল করলেও। কেউ যদি আউট হয় তা হলে আম্পায়ারের দায়িত্ব তাকে আউট ঘোষণা করা।"

আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন:
রবিচন্দ্র অশ্বিন প্রশ্ন তুলেছেন আম্পায়ারের ভূমিকা নিয়ে। রুল বুক ফলো না করায় এবং দসুন আউট হয়েও ব্যাটিং করায়। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার জানিয়েছেন, তাঁকে অত্যন্ত অবাক করে এই ফর্মের আউট নিয়ে এত ট্যাবু রয়েছে তা দেখে। উল্লেখ্য, বারবার এই ধরনের আউট করেছেন অশ্বিন এবং বরাবর জানিয়ে এসেছেন ব্যাটসম্যানদের সচেতন হওয়া উচিৎ নন স্ট্রাইকার এন্ডে দাঁড়ানোর ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications