ডালে স্টেইনকে পিছনে ফেলে নয়া রেকর্ড অশ্বিনের

সতীর্থ রবীন্দ্র জাদেজার কাছে টেস্ট ম্যাচে বিশ্বের একনম্বর বোলারের তকমাটা হারালেও বিশ্বের সেরা বোলার হিসাবে নতুন রেকর্ড গড়া থামেনি রবিচন্দ্রন অশ্বিনের।

ধর্মশালা, ২৫ মার্চ : সতীর্থ রবীন্দ্র জাদেজার কাছে টেস্ট ম্যাচে বিশ্বের একনম্বর বোলারের তকমাটা হারালেও বিশ্বের সেরা বোলার হিসাবে নতুন রেকর্ড গড়া থামেনি রবিচন্দ্রন অশ্বিনের। ডায়ে স্টেইনকে পিছনে ফেলে একটি টেস্ট মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় এক নম্বরে উঠে এলেন অশ্বিন।[চোটের কারণে চতুর্থ টেস্টে অনুপস্থিত কোহলি, ভারতের ৩৩তম অধিনায়ক অজিঙ্ক রাহানে ]

এতদিন পর্যন্ত ২০০৭-০৮ মরশুমে ডালে স্টেইনের ৭৮ উইকেটই ছিল সর্বোচ্চ। কিন্তু তাঁকে টপকে ৭৯টি উইকেটের রেকর্ড গড়ে ফেললেন অশ্বিন।[লাঞ্চ টাইম পর্যন্ত অস ওয়ার্নার-স্মিথের ব্যাটিং পাওয়ারে লাঞ্চ পর্যন্ত ১৩১/১ অস্ট্রেলিয়া]

ডালে স্টেইনকে পিছনে ফেলে নয়া রেকর্ড অশ্বিনের

আরও এক ভারতীয় তারকা খেলোয়াড় রবীন্দ্র জাদেজাও এই তালিকায় জায়গা পেয়ে গিয়েছেন। চলতি টেস্ট সিজনে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে এসেছে ৬৭টি উইকেট। ১৯৯৮/৯৯ মরশুমে ৬৬টি উইকেট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী বোলার গ্লেন ম্যাকগ্রা। তাঁকে টপকে গিয়েছেন জাদেজা। এছাড়াও এই তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। তিনি হলেন বর্তমান ভারতীয় দলের কোচ তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক অনিল কুম্বলে। একটি মরশুমে তাঁর ৬৪টি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।

এই মুহূর্তে অশ্বিনভারতের পঞ্চম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তামিলনাড়ুর এই ৩০ বছরের স্পিনার নিজের ৩০তম টেস্টেই ২০০টি উইকেটে নেওয়ার রেকর্ড গড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+