IPL 2021: ধোনিকে টপকালেন কার্তিক! ডি ককের অর্ধশতরানে মুম্বইকে হারাতে কেকেআরের টার্গেট ১৫৬

আইপিএলের ৩৪তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিতে কলকাতা নাইট রাইডার্সের টার্গেট ১৫৬ রান। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে ১৫৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মার দলের কাছে ১০ রানে হেরেছিল ইয়ন মর্গ্যানের দল। আজ টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তুলেছে মুম্বই ইন্ডিয়ান্স।

ধোনিকে টপকালেন কার্তিক, ডি ককের অর্ধশতরান

এদিন রোহিত শর্মা ও কুইন্টন ডি ককের ওপেনিং জুটির সৌজন্যে ভালো শুরু করে মুম্বই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে ফিটনেসজনিত কারণে রোহিত শর্মা খেলেননি। এদিন আনমোলপ্রীত সিংয়ের জায়গায় তিনি ফের জুটি বাঁধেন ডি ককের সঙ্গে। রোহিতের ব্যাটিং টি ২০ বিশ্বকাপের আগে ভারতকে স্বস্তিতে রাখলেও সূর্যকুমার যাদব চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩ করার পর এদিন ১০ বলে ৫ রানে আউট হলেন। পাওয়ারপ্লেতে মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার তোলেন ৫৬ রান। ৯.২ ওভারে ৭৮ রানে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিং জুটি ভাঙেন সুনীল নারিন। চারটি চারের সাহায্যে ৩০ বলে ৩৩ রান করে আউট হন রোহিত শর্মা।

এই ইনিংস খেলার ফাঁকে অবশ্য এক নয়া নজির গড়লেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। এই প্রথম আইপিএলে কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও ব্যাটার ১ হাজার রান করলেন। রোহিত শর্মা এদিন কেকেআরের বিরুদ্ধে ১ হাজার রান পূর্ণ করেন বরুণ চক্রবর্তীর বলে বাউন্ডারি মেরে। এই নজির গড়ার জন্য তাঁর দরকার ছিল ১৮ রান। ত্রয়োদশ ওভারের প্রথম বলে প্রসিদ্ধ কৃষ্ণর বলে কট বিহাইন্ড হন সূর্যকুমার যাদব। এই ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে আইপিএলে ১১৫টি ক্যাচ ধরলেন কার্তিক। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনির ১১৪টি ক্যাচ ধরার রেকর্ড।

ধোনি ২১২টি ম্যাচ খেলে ক্যাচ ধরেছেন ১১৪টি, স্টাম্প আউটের সংখ্যা ৩৯, মোট শিকার ১৫৩টি। তাঁর পরেই রয়েছেন দীনেশ কার্তিক। ১১৫টি ক্যাচ ও ৩১টি স্টাম্প আউট করেছেন তিনি। এদিন কার্তিক ২০৫তম আইপিএল ম্যাচ খেলছেন। আইপিএল কেরিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ৪২ বলে ৫৫ রান করে প্রসিদ্ধ কৃষ্ণর দ্বিতীয় শিকার হন ডি কক। তিনি চারটি চার ও তিনটি ছয় মেরেছেন। লকি ফার্গুসনের বলে আউট হওয়ার আগে চারে নামা ঈশান কিষাণ ১৩ বলে ১৪ রান করেন।

শেষ ওভারে ১৫ বলে ২১ রান করে রান আউট হন কায়রন পোলার্ড। লকি ফার্গুসন এর পরের বলেই আউট করেন ক্রুণাল পাণ্ডিয়াকে। ৯ বলে ১২ করেন ক্রুণাল। মুম্বই ইন্ডিয়ান্সের সফলতম বোলার ফার্গুসন ৪ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট তুলে নিয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। কেকেআরের হয়ে এদিন বোলিং ওপেন করেন নীতীশ রানা। ১ ওভারে ৫ রান দিলেও তাঁকে আর পরে আক্রমণে আনেননি নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান।

(ছবি- বিসিসিআই/আইপিএল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+