কোচ বাছাই সময়ে শাস্ত্রী-সেওয়াগদের কী প্রশ্ন করা হয়েছে জানেন কি
সৌরভ-লক্ষ্মণরা মূলত দুটি বিষয়ের উপরে ফোকাস করেছেন। প্রথমটি হল, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপকে মাথায় রেখে কোচের কী দৃষ্টিভঙ্গি রয়েছে। এবং দ্বিতীয়টি হল, অধিনায়কের প্রেক্ষিতে কোচের ভূমিকা কী হতে চলেছে।
হাজারো জল্পনার পরে ভারতীয় ক্রিকেট দলের কোচ পদে বেছে নেওয়া হয়েছে রবি শাস্ত্রীকে। মোট পাঁচজনের মধ্যে থেকে ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণরা বাকীদের সরিয়ে শাস্ত্রীকেই ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত কোচ বেছেছেন।
সৌরভ-লক্ষ্মণরা মূলত দুটি বিষয়ের উপরে ফোকাস করেছেন। প্রথমটি হল, ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপকে মাথায় রেখে কোচের কী দৃষ্টিভঙ্গি রয়েছে। এবং দ্বিতীয়টি হল, অধিনায়কের প্রেক্ষিতে কোচের ভূমিকা কী হতে চলেছে।

কোনও ধরনের অনভিপ্রেত পরিস্থিতিতে কীভাবে কোচ গোটা বিষয়টি সামাল দেবেন তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। কুম্বলে বিতর্কের পর স্বাভাবিকভাবেই অধিনায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে পাঁচজন কোচ পদপ্রার্থীকেই বাছা প্রশ্ন করেছেন সৌরভরা।
এছাড়া কোচ হিসাবে কে কেমন প্রস্তুত রয়েছেন সেটা বুঝতেও অনেক ধরনের স্কিল টেস্টের প্রশ্ন করা হয়। যে পাঁচজনের ইন্টারভিউ নেওয়া হয়েছে তাঁরা হলেন - রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত, টম মুডি, বীরেন্দ্র সেওয়াগ ও রবি শাস্ত্রী।
সৌরভ কোচ বাছাইয়ের প্রক্রিয়া চলাকালীনই বলে দেন বিরাচ কোহলির সঙ্গে কথা বলার পরই কোচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। সেইমতো সাংবাদিক সম্মেলনও করা হয়। তবে ইতিমধ্যে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়, কোচ বাছাইয়ে বিরাটের কোনও ভূমিকা থাকবে না। তারপরই রাতের দিকে শাস্ত্রীর নাম কোচ পদে ঘোষণা করে বিসিসিআই।












Click it and Unblock the Notifications