ক্রিকেট বিশ্বকাপ : অধিনায়কদের সঙ্গে ছবি তুললেন ব্রিটেনের রানী

বিশ্বকাপে অংশগ্রহণকারী দশটি দেশের অধিনায়কের সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখা করলেন রানী এলিজাবেথ দুই এবং প্রিন্স হ্যারি।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দশটি দেশের অধিনায়কের সঙ্গে বাকিংহাম প্যালেসে দেখা করলেন রানী এলিজাবেথ দুই এবং প্রিন্স হ্যারি। ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান সহ সবকটি দলের অধিনায়কের সঙ্গে আলাদা ভাবে কথাও বলেন ব্রিটেনের রানী।

ক্রিকেট বিশ্বকাপ : অধিনায়কদের সঙ্গে ছবি তুললেন ব্রিটেনের রানী

বুধবার, বাকিংহাম প্যালেসের বাইরের মলে আয়োজিত হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ওই ইভেন্ট শেষে রানীর আমন্ত্রণে বাকিংহাম প্যালেসের গার্ডেন পার্টিতে অংশ নেন বিশ্বকাপে অংশগ্রহণকারী দশটি দলের অধিনায়ক। বিরাট, মর্গ্যানদের সঙ্গে দলগত ছবি তোলেন ইংল্যান্ডে রানী এলিজাবেথ দুই। পরে টুইটারে সেই ছবি পোস্ট করার পাশাপাশি ভারত ও ইংল্যান্ডের অধিনায়ক যথাক্রমে বিরাট কোহলি ও ইয়ন মর্গ্যানের নামও উল্লেখ কর ব্রিটেনের রাজ পরিবার।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশ্বকাপ চলবে ১৪ জুলাই পর্যন্ত। প্রায় দেড় মাসের এই টু্র্নামেন্টে ৪৮টি ম্যাচ খেলা হবে। প্রতিযোগীতায় অংশ নেওয়া প্রতিটি দলকেই শুভেচ্ছা জানান ইংল্যান্ডের রানী এলিজাবেথ দুই। প্রত্য়েকের সাফল্য কামনা করে বিশেষ বার্তাও দেন রানী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+