জোহানেসবার্গ টেস্ট ও সিরিজ জিতিয়ে কেরিয়ার বাঁচাতে মরিয়া পূজারা-রাহানে! শার্দুলও ছাড়লেন হুঙ্কার

জোহানেসবার্গ টেস্ট তুল্যমূল্য জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় দিনের শেষে। দ্বিতীয় ইনিংসে ভারত এগিয়ে ৫৮ রানে। হাতে রয়েছে ৮ উইকেট। চেতেশ্বর পূজারা ৪২ বলে ৩৫ ও অজিঙ্ক রাহানে ২২ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন। ইতিমধ্যেই তৃতীয় উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ৪১ রান। মার্কো জানসেন ও ডুয়ান অলিভিয়ের একটি করে উইকেট দখল করেছেন।

ওপেনাররা আউট

ওপেনাররা আউট

ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের ২০২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস আজ শেষ হয় ২২৯ রানে। এরপর ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল খেলছিলেন আত্নবিশ্বাসের সঙ্গেই। সপ্তম ওভারের পঞ্চম বলে লোকেশ রাহুল ২১ বলে ৮ রান করে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, ভারত অধিনায়কের উইকেটটি তুলে নেন মার্কো জানসেন। স্কোরবোর্ডে আর ২০ রান যোগ হওয়ার পর প্যাভিলিয়নে ফেরেন অপর ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। পাঁচটি চারের সাহায্যে তিনি ৩৭ বলে ২৩ রান করে অলিভিয়েরের বলে লেগ বিফোর হন।

ভরসা পূজারা-রাহানে

এরপর টেস্ট কেরিয়ার বাঁচাতে ডু অর ডাই ইনিংস খেলতে থাকেন চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে। পূজারাকে হুক মারতে দেখে অবাক হয়ে যান খোদ সুনীল গাভাসকর। শট খেলতে কোনও দ্বিধা না রেখেই ব্যাটিং চালিয়ে যেতে থাকেন এই দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটার। গাভাসকর বলেন, এই ইনিংস দুজনের কাছেই গুরুত্বপূর্ণ। উইকেট এখন যে অবস্থায় আছে তাতে শট খেললে যে কোনও অসুবিধা সেটা উপলব্ধি করেছেন পূজারা ও রাহানে দুজনেই। পূজারা মেরেছেন সাতটি বাউন্ডারি। রাহানের ব্যাট থেকে এখনও অবধি একটিই বাউন্ডারি এলেও টেস্ট কেরিয়ারের মরণ-বাঁচন ইনিংসে আজ তাঁকে আত্মবিশ্বাসই দেখিয়েছে। তাঁদের বড় রান পাওয়ার উপর অনেকাংশে নির্ভর করবে ভারতের লিড পাওয়ার বিষয়টিও।

বড় রানের টার্গেট

প্রথম দুই দিন দেখা গিয়েছে প্রথম সেশনের প্রথম ঘণ্টায় কোনও দলের উইকেট পড়েনি। তবে লাঞ্চের আগের ঘণ্টায় ভালোই উইকেট পড়ছে। তবে ভারত চাইবে নিশ্চিতভাবেই দীর্ঘক্ষণ উইকেটে থেকে বড় রান তুলতে। দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়নে দুবার ২০০- র কমে আটকে গিয়েছে। এদিন ২২৯ করেছে। ফলে ২২০-২৩০ রানই প্রোটিয়া ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে বলে মনে করছেন সুনীল গাভাসকর। মহম্মদ সিরাজকে এদিন ১০০ শতাংশ ফিট না লাগলেও তিনি বৃহস্পতিবার বোলিং করতে পারবেন ভালোভাবেই। হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে বিশ্রাম নিয়ে তরতাজা থাকবেন। সেই সঙ্গে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি।

শার্দুলের হুঙ্কার

৬১ রানে ৭ উইকেট নিয়ে এদিন অবশ্য নায়ক শার্দুল ঠাকুর। তিনি বলেছেন, এটা আমার সেরা বোলিং ফিগার। কিন্তু এখনও আমার সেরা খেলাটা কেউ দেখেননি। উইকেট থেকে সাহায্য আদায় করতে পারছি। সঠিক জায়গায় বল রাখার দিকে নজর দিয়েছিলাম। একটা জায়গায় বল পরে নীচু হচ্ছিল। সেখানেও বল ফেলেছি। বুমরাহ ও শামিও ভালো বোলিং করেছেন, তবে ভাগ্য সহায় না থাকায় তাঁরা আরও বেশি উইকেট পাননি। এই পিচে শেষ দুই দিন ব্যাট করা সহজ হবে না। তাই যতটা বেশি পারা যায় বড় রান তোলাই আমাদের লক্ষ্য। এখনও অনেক সময় বাকি রয়েছে। ফলে জোহানেসবার্গে ভারত ঐতিহাসিক সিরিজ জিততে পারবে, নাকি প্রোটিয়ারা সিরিজে সমতা ফেরাবে ভারতকে প্রথমবার ওয়ান্ডারার্সে হারিয়ে তার ইঙ্গিত মিলবে বুধবারই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+