ম্যাচ হারলেও অঙ্কিতের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তনেরা

কিংস ইলেভেন পঞ্জাবকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারতে হলেও অঙ্কিত রাজপুতের প্রশংসায় প্রাক্তনরা। অঙ্কিতের প্রশংসা শোনা যায় পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সহবাগের মুখে। শুধু বীরুই নন, তাঁর প্রশংসা করেন আর

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে থমকে গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাবের অশ্বমেধের ঘোড়া। সানরাইজার্সের ঘরের মাঠে ১৩ রানে হারতে হয় রবিচন্দ্রন অশ্বিনের দলকে।
তবে, হারতে হলেও পঞ্জাব টিম ম্যানেজেন্ট খুশি তরুণ পেসার অঙ্কিত রাজপুতের বিধ্বংসী পারফরম্যান্সে।
মূলত অঙ্কিতের বিধ্বংসী পেসের উপর ভর করেই হায়দরাবাদকে ১৩২ রানে আটকাতে পারে পঞ্জাব।

ম্যাচ হারলেও অঙ্কিতের পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তনেরা

চারওভার বল করে মাত্র ১৪ রান খরচ করে পাঁচ উইকেট নেন এই পেসার। হায়দরাবাদ ইনিংসের শুরু থেকেই নিজের জাদু দেখাতে থাকেন রাজপুত। অধিনায়ক কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে পাঠিয়ে হায়দরাবাদের ইনিংসে প্রথম আঘাত আনেন অঙ্কিত। শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হয় এই তারকা ক্রিকেটারকে। উইলিয়ামসনের পর নিজের দ্বিতীয় ওভারে শিখর ধবনকে সাজঘরে পাঠান অঙ্কিত। মাত্র ১১ রানে আউট হন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'।

নিজের তৃতীয় ওভারে তিন নম্বর উইকেটটি নেন তিনি। এ ক্ষেত্রে তাঁর শিকার ঋদ্ধিমান সাহা। মাত্র ৬ রানে প্যয়াভিলিয়নে ফেরেন বাংলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

সানরাইজার্সের ইনিংসের শেষ ওভারে চতুর্থ এবং পঞ্চম উইকেটটি নেন অঙ্কিত রাজপুত। ৫৪ রান করে সানরাইজার্স ব্যাটিংকে নির্ভরতা দেওয়া মনীশ পান্ডেকে প্যাভিলিয়নে ফেরান তিনি। তাঁর পঞ্চম শিকার আফগানিস্তানের মহম্মদ নবি(৪)।

টিম ম্যানেজমেন্টের পাশাপাশি ব্যক্তিগত ভাবে অঙ্কিতের এই পারফপরম্যান্সের প্রশংসা করেন কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সহবাগ।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, 'কখনই এই ধরনের ফলাফল আমরা আশা করি না। তবে টুর্নামেন্টের প্রথমা পর্যায়ের ফলাফলে খুশি। সাতটার মধ্যে পাঁচটা জয়। দুর্দান্ত জয়ের জন্য সানরাইজার্স হায়দরাবাদকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি তরুণ অঙ্কিত রাজপুত এ দিন দারুণ পারফর্ম করেছে। প্রথম বোলার হিসেবে সানরাইার্স হায়দরাবাদ বনাম কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে পাঁচ উইকেট নিল।'

Not the result we would have liked, but happy with the first half of the tournament.5 out of 7 we will take it. Have a week’s break now. Congratulations @SunRisers on the victory & a great effort from young Ankit Rajpoot becoming the first Punjab bowler to take a 5-for #SRHvKXIP
— Virender Sehwag (@virendersehwag) April 26, 2018

হবাগের পাশাপাশি অঙ্কিত রাজপুতের প্রশংসা করেন আর পি সিং-ও। তিনি বলেন, 'ফাস্ট বোলারদের এই রকম সুইং দেখে দারুণ লাগছে। যে ভাবে আজ অঙ্কিত রাজপুত বল করেছে তাতে আমি মুগ্ধ।'

Just love watching fast bowlers swing the ball like that. 3 wickets in quick succession. Impressed by how Ankit Rajpoot has bowled today! #IPL2018 #SRHvKXIP
— R P Singh (@rpsingh) April 26, 2018

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+