IPL 2022: ফাফের রেকর্ড গড়ার ম্যাচে বোলিং ডোবাল আরসিবিকে, হিসেব কষে দুরন্ত জয় পাঞ্জাব কিংসের
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথে আধিপত্য বজায় রাখল পাঞ্জাব কিংস। ২০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হিসেব কষে স্মরণীয় জয় ছিনিয়ে নিল ময়াঙ্ক আগরওয়ালের দল। ময়াঙ্ক ও শিখর শুরুটা ভালো করেছিলেন। ভানুকা রাজাপক্ষ, শাহরুখ খান ও ওডিয়ান স্মিথের বিস্ফোরক ব্যাটিংয়ে নিশ্চিত হলো ৫ উইকেটে জয়।

এক ওভার বাকি থাকতেই পাঞ্জাব কিংস লক্ষ্যে পৌঁছে যায়। ওপেনিং জুটিতে উঠেছিল ৭১ রান। অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল ২টি করে চার ও ছয় মেরে ২৪ বলে ৩২ রান করে ওয়ানিন্দু হাসারঙ্গার শিকার হন। ১১.২ ওভারে শিখর ধাওয়ানকে ফেরান হর্ষল প্যাটেল। পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪৩ করেন ধাওয়ান। পাঞ্জাবের দ্বিতীয় উইকেটটি পড়ে ১১৮ রানের মাথায়। ১০.১ ওভারে পাঞ্জাব কিংসের ১০০ রান পূর্ণ হয়েছিল। ১৪ ওভারে রান ছিল ৪ উইকেটে ১৪৫। এরপর লক্ষ্যে পৌঁছাতে লাগল ৫ ওভার।

এরপর দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন ভানুকা রাজপক্ষ। তিনি ১৩.১ ওভারে মহম্মদ সিরাজের বলে আউট হন। শাহবাজ আহমেদ দুরন্ত ক্যাচ ধরেন। পাঞ্জাবের শ্রীলঙ্কান উইকেটকিপার করেন ২২ বলে ৪৩। সিরাজের পরের বলেই শূন্য রানে লেগ বিফোর হন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ বাওয়া। ১৩.২ ওভারে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩৯। আকাশ দীপের বলে বিপজ্জনক লিয়াম লিভিংস্টোনের ক্য়াচ ধরেন অনুজ রাওয়াত, পাঞ্জাব উইকেটটি হারায় ১৪.৫ ওভারে ১৫৬ রানে। লিভিংস্টোন ১০ বলে ১৯ করেন। এই উইকেট নিয়ে যখন আরসিবি জয়ের স্বপ্ন দেখছে, তখন তাতে জল ঢেলে দিল শাহরুখ খান ও ওডিয়ান স্মিথের জুটি। অনুজ স্মিথের ক্যাচ ফেলেছিলেন ব্যক্তিগত ১০ রানের মাথায়।
A spectacular run-chase by @PunjabKingsIPL in a high-scoring thriller sums up a Super Sunday 😍#TATAIPL #PBKSvRCB pic.twitter.com/7x90qu4YjI
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
শেষে স্মিথ অপরাজিত রইলেন ৮ বলে ২৫ রান করে, মেরেছেন ১টি চার ও তিনটি ছয়। ২০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন শাহরুখ খান। স্মিথের ক্যাচ-সহ ফিল্ডিং মিসকেই পরাজয়ের কারণ বলে উল্লেখ করেছেন দু প্লেসি। সিরাজ দুটি উইকেট পেলেও ৪ ওভারে দেন ৫৯ রান। আকাশ দীপ তিন ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন। হর্ষল ও হাসারঙ্গা একটি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠায় পাঞ্জাব কিংস। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে আরসিবি। ৫৭ বলে সর্বাধিক ৮৮ রান করেন ফাফ দু প্লেসি। এই ইনিংস খেলার ফাঁকে তিনি আইপিএলে ৩ হাজার রানের মাইলস্টোন পেরিয়ে যান। আইপিএলে বিদেশি অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বাধিক রানের নজির এদিন গড়লেন দু প্লেসি। ২০১৯ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে গিয়ে ৮৩ রান করেছিলেন কায়রন পোলার্ড। আইপিএলে অধিনায়ক হিসেবে কোনও ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় দু প্লেসি রইলেন চারে। রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন (১১৯), পাঞ্জাব কিংসের ময়াঙ্ক আগরওয়াল (৯৯) ও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ারের ৯৩ রানের পরেই। বিরাট কোহলি ২৯ বলে ৪১ ও দীনেশ কার্তিক ১৪ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। অর্শদীপ সিং ও রাহুল চাহার নেন একটি করে উইকেট।












Click it and Unblock the Notifications