পাঞ্জাব কিংসে সই করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক
পাঞ্জাব কিংসে সই করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক
পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে যোগ দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষ ব্র্যাড হাডিন। অনিল কুম্বলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন মরসুমের কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী ট্রেভর বেলিসকে সই করায় পাঞ্জাব কিংস। এ বার সেই বেলিসের সহকারী হিসেবে প্রীতি জিন্টার দল সই করাল ব্র্যাড হ্যাডিনকে।

ব্র্যাড হ্যাডিন এবং ট্রেভর বেলিস আগেও এক সঙ্গে কাজ করেছেন এবং তাঁদের মধ্যে বোঝাপড়াও বেশ ভাল। সানরাইজার্স হায়দরাবাদে এক সঙ্গে কাজ করেছে এই জুটি। অস্ট্রেলিয়ার জার্সিতে ৬৬টি টেস্টে প্রতিনিধিত্ব করেছেন ব্র্যাড হাডিন। এ ছাড়াও তিনি খেলেছেন ১২৬টি ওডিআই ম্যাচে এবং ৩৪টি টি-২০ ম্যাচ। আইপিএল-এর একটি সূত্র বৃহস্পতিবার পিটিআই-কে বলেছে, "(ব্র্যাড) হাডিনকে নিযুক্ত করা হয়েছে সহকারী কোচ হিসেবে। অন্যান্য সাপোর্ট স্টাফদেরও অতিদ্রুত নিযুক্ত করা হবে।"
কুম্বলের পাশাপাশি সহকারী কোচ জন্টি রোডস এবং বোলিং কোচ ডামিন রাইটের সঙ্গেও চুক্তি নবীকরণ করেনি পাঞ্জাব কিংস কর্তৃপক্ষ। আইপিএল-এর ২০২০ সংস্করণের আগে পাঞ্জাবের শিবিরে যোগ দেন জন্টি রোডস। পরবর্তী বছর বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন রইট। দুই বারের আইপিএল জয়ী কোচ বেলিসের কোচিং-এর প্রথম বার আইপিএল খেতাব জয়ের চেষ্টায় রয়েছে পাঞ্জাব কিংস। ট্রেভা বেলিস ২০১২ এবং ২০১৪ আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের কোচ ছিলেন। আইপিএল-এ বরাবরই পাঞ্জাব খুব একটা আহামরি পারফর্ম করতে পারেনি। বিগত চার মরসুমে ষষ্ঠ স্থানে শেষ করেছিল পাঞ্জাব। বিগত আইপিএল-এ পর পর দুই ম্যাচে জয় পেতে ব্যর্থ হয়েছে পাঞ্জাব।
গত মরসুম শুরুর আগে একটি বড় সিদ্ধান্ত নেয় পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। কে এল রাহুলকে ধরে রাখতে না পেরে অধিনায়কত্ব তুলে দেয় ময়ঙ্ক আগরওয়ালের হাতে। অধিনায়ক হওয়ার পর ময়াঙ্ক প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। অধিনায়কত্বের চাপ বেশ ভাল মতোই পড়েছিল তাঁর উপর। ময়ঙ্ক ব্যাট হাতে একটি ম্যাচে গত মরসুমের আইপিএল-এ পারফর্ম করতে পারেননি। ২০২২ আইপিএল-এর আগে তাঁকে এবং অর্শদীপ সিং'কে- মাত্র এই দুই ফুটবলারকে রিটেন করে পাঞ্জাব কিংস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications