IPL 2021: মালানের বিকল্প মার্করাম! আইপিএলে পাঞ্জাব কিংসে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক

আইপিএলের দ্বিতীয়ার্ধ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটসম্যান, ইংল্যান্ডের ডেভিড মালান। টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজের আগে পরিবারের সঙ্গে সময় কাটাতেই এই সিদ্ধান্ত বলে জানালেও ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার জেরেই জনি বেয়ারস্টো, ক্রিস ওকসের মতো মালানও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমের। তবে ডেভিড মালানের বিকল্পও পেয়ে গেল পাঞ্জাব কিংস।

আইপিএলে পাঞ্জাব কিংসে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক

বিশ্বর ১ নম্বর টি ২০ ব্যাটসম্যান ডেভিড মালান চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে মাত্র একটি ম্যাচই খেলেছেন। আট ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে অনিল কুম্বলের প্রশিক্ষণাধীন লোকেশ রাহুলের পাঞ্জাব কিংস। মালান আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই পাঞ্জাব কিংসের দরকার ছিল একজন ব্যাটসম্যান। মালানের সেই বিকল্প পেতে খুব একটা দেরিও করতে হল না পাঞ্জাব কিংসকে।

আইপিএলে পাঞ্জাব কিংসে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক

দক্ষিণ আফ্রিকার হয়ে এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে রয়েছেন এইডেন মার্করাম। তাঁর নেতৃত্বে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল। এরপর দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলের নেতৃত্বের ভারও সামলেছেন মার্করাম। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করেন। শ্রীলঙ্কা সফরে প্রথম একদিনের আন্তর্জাতিকে মার্করাম ৯৬ রান করার পাশাপাশি ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছিলেন। পরের দুটি ওয়ান ডে-তে ২১ ও ২ রানে আউট হন। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ৪১ রানে ১ উইকেট পেয়েছেন ডানহাতি অফ স্পিনার মারক্রাম। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে তিনে ব্যাট করতে নেমে ৩৩ বলে সর্বাধিক ৪৮ রান করেন এবং দক্ষিণ আফ্রিকা জেতার পর তিনিই ম্যাচের সেরা হন। আজ সেই মার্করামকেই আইপিএলের জন্য দলে নিল পাঞ্জাব কিংস।

আইপিএলে পাঞ্জাব কিংসে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক

মার্করাম ১৩টি টি ২০ আন্তর্জাতিকে ৪০৫ রান করেছেন, সর্বাধিক ৭০। চারটি অর্ধশতরান রয়েছে, স্ট্রাইক রেট ১৫০। কেরিয়ারে সবমিলিয়ে ৫৭টি টি ২০ ম্যাচ খেলেছেন। ১৪০৩ রান করেছেন, সর্বাধিক ৮২। ১২টি অর্ধশতরান করেছেন, টি ২০ কেরিয়ারে স্ট্রাইক ১২৮.২৪। দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপ দলেও রয়েছেন মার্করাম। টেস্টে পাঁচটি শতরান থাকলেও একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে অবশ্য মার্করামের শতরান নেই।

২১ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালস ম্যাচ দিয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধের অভিযান শুরু করবে পাঞ্জাব কিংস। এরপর ২৫ তারিখ সানরাইজার্স হায়দরাবাদ, ২৮ তারিখ মুম্বই ইন্ডিয়ান্স, ১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্স, ৩ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ৭ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ম্যাচ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+