IPL 2021: ধোনি আগামী আইপিএলে সিএসকে-তে থাকা নিয়ে সংশয়ে! দুবাইয়ে টস জিতে ফিল্ডিং পাঞ্জাবের
আইপিএলে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে দুবাইয়ে টস জিতে চেন্নাই সুপার কিংসকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংস দল অপরিবর্তিত। পাঞ্জাব কিংসে নিকোলাস পুরাণের জায়গায় প্রথম একাদশে এসেছেন ক্রিস জর্ডন। এরই মধ্যে মহেন্দ্র সিং ধোনিকে জিজ্ঞাসা করা হয়েছিল পরের আইপিএলে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে।

সিএসকে অধিনায়ক ধোনি জানিয়েছেন, তিনি চেন্নাই সুপার কিংসের হয়েই খেলতে চান। তবে তিনি নিজেই জানেন না হলুদ জার্সিতে পরের আইপিএল খেলতে পারবেন কিনা। কেন না আগামী বছরের আইপিএলের জন্য মেগা নিলাম হবে। দুটি নতুন দল যোগ হচ্ছে। কোন দল কাকে ধরে রাখবে সেটা স্পষ্ট নয়। কোন দল কজন করে বিদেশি ও ভারতীয় ক্রিকেটার নেবে, তাঁদের জন্য কত অর্থ ধরা হবে এ সব এখনই বলা সম্ভব নয়। ফলে হলুদ জার্সির সঙ্গে থাকলেও খেলার বিষয়টি নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। আইপিএলে টানা খেলায় ফিটনেস ধরে রাখা যে কঠিন চ্যালেঞ্জ সে কথাও উল্লেখ করেছেন ধোনি। তবে ব্যক্তিগতভাবে এটা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। আইপিএল করোনা পরিস্থিতিতে থমকে যাওয়ায় অল্প সময়ে যে বাকি ম্যাচগুলি খেলতে হবে সেটা ধরে নিয়েই সকলে প্রস্তুত হয়েছেন। ধোনি যতই বলুন না কেন, সিএসকে তাঁকে রাখবে কিনা সেটা এখনই বলার সময় আসেনি, কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন একজনকে রাখতে হলে ধোনিকেই রাখবে সিএসকে। উল্লেখ্য, সম্প্রতি ধোনি বলেছেন চেন্নাইয়েই আইপিএলের শেষ ম্যাচ খেলতে চান।
🚨 Toss Update 🚨@PunjabKingsIPL have elected to bowl against @ChennaiIPL. #VIVOIPL #CSKvPBKS
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ pic.twitter.com/H94DPnktyv
অন্যদিকে, পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল বলেছেন, প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত টার্গেট সামনে রেখে খেলতে সুবিধার কথা ভেবেই। মিডল অর্ডার আপ্রাণ চেষ্টা চালালেও ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। তবে সকলেই প্রতিভাবান। এবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী মরশুমে নামবে পাঞ্জাব কিংস। আইপিএলে চেন্নাই ও পাঞ্জাব পরস্পরের মুখোমুখি হয়েছে ২৫ বার, যার মধ্যে ১৬টিতেই জিতেছে সিএসকে। গত বছরের আইপিএলে দুবাই ও আবু ধাবিতে চেন্নাই পাঞ্জাবকে হারিয়েছিল যথাক্রমে ১০ ও ৯ উইকেটে। ২০১৮ ও ২০১৯ সালে অবশ্য দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে মুম্বইয়ে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছিল সিএসকে।
Team News@ChennaiIPL remain unchanged.
— IndianPremierLeague (@IPL) October 7, 2021
1⃣ change for @PunjabKingsIPL as Chris Jordan picked in the team. #VIVOIPL #CSKvPBKS
Follow the match 👉 https://t.co/z3JT9U9tHZ
Here are the Playing XIs 👇 pic.twitter.com/CZzrTF82uM
চলতি আইপিএলে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংসের। আজ জিতলে ফের শীর্ষস্থান দখল করবে চেন্নাই সুপার কিংস। ভালো নেট রান রেট থাকার সুবাদে। তবে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস জিতলে এক নম্বর দল হিসেবেই প্লে অফে যাবেন ঋষভ পন্থরা। কিন্তু গতকাল আরসিবি হেরে যাওয়ায় রবিবার প্রথম কোয়ালিফায়ার যে দিল্লি ও চেন্নাইয়ের মধ্যেই হচ্ছে তা পরিষ্কার হয়ে গিয়েছে। পাঞ্জাব কিংস যদি আজ জেতে তাহলে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলের পয়েন্ট হবে ১৪ ম্যাচে ১২। কিন্তু পাঞ্জাব কিংসের নেট রান রেট (-০.২৪১) কলকাতা নাইট রাইডার্স (০.২৯৪) ও মুম্বই ইন্ডিয়ান্সের (-০.০৪৮)-এর তুলনায় অনেকটাই খারাপ। ফলে আজই রাহুলরা এবারের আইপিএলের শেষ ম্যাচ খেলছেন। কেকেআরের খেলাও আজ রাতে রয়েছে। ফলে চতুর্থ দল হিসেবে প্লে অফে যেতে মুম্বই ইন্ডিয়ান্স এ কারণেই সুবিধাজনক জায়গায় রয়েছে যে, হিসেব কষে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে পারবে গতবারের চ্যাম্পিয়নরা।
চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ দু প্লেসি, রবিন উথাপ্পা, মঈন আলি, অম্বাতি রায়ুডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েইন ব্র্যাভো, দীপক চাহার, শার্দুল ঠাকুর, জশ হ্যাজলউড
পাঞ্জাব কিংস- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, সরফরাজ খান, শাহরুখ খান, ক্রিস জর্ডন, মোজেস হেনরিকেস, হরপ্রীত ব্রার, মহম্মদ শামি, রবি বিষ্ণোই












Click it and Unblock the Notifications