IPL 2021: গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংস, দুই দলেই পরিবর্তন

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংস। দুবাইয়ের উইকেটের ভিন্ন আচরণের কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক লোকেশ রাহুল। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই চোট সমস্যার কবলেও পড়েছে। আন্দ্রে রাসেলের পর এবার চোটের কারণে ছিটকে গিয়েছেন লকি ফার্গুসন।

 টস জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠাল পাঞ্জাব কিংস

পাঞ্জাব কিংস দলে তিনটি পরিবর্তন হয়েছে। প্রথম একাদশে কামব্যাক করেছেন ফ্যাবিয়ান অ্যালেন, ময়াঙ্ক আগরওয়াল ও শাহরুখ খান। ঘাড়ের অস্বস্তির জেরে আগের ম্যাচে খেলতে পারেননি নির্ভরযোগ্য ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। ক্রিস গেইল আইপিএল থেকে সরে গিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন ফ্যাবিয়ান অ্যালেন। হরপ্রীত ব্রারের জায়গায় শাহরুখ খানকে আজ খেলানো হচ্ছে। লোকেশ রাহুল বলেন, আমরা হেরে গেলেও বোলাররা ভালো পারফর্ম করছেন। কিন্তু ব্যাটিং প্রত্যাশিতভাবে হচ্ছে না। সে কথা মাথায় রেখেই দলে রদবদল করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্সে লকি ফার্গুসনের জায়গায় দলে এসেছেন টিম সেইফার্ট। কেকেআরের হয়ে তিনি আজ প্রথম ম্যাচ খেলবেন। সন্দীপ ওয়ারিয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন শিবম মাভি।

টস হারলেও খুব একটা চিন্তিত নন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। তাঁর কথায়, দুবাইয়ে যে ম্যাচগুলি হয়েছে তাতে টস ম্যাচের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেয়নি। তাছাড়া দ্বিতীয়ার্ধে যে দল ভালো খেলছে তারাই জিতছে। লকি ফার্গুসন ও আন্দ্রে রাসেলের চোটের অবস্থা প্রতিদিনই পর্যালোচনা করা হচ্ছে। রিহ্যাবের মাধ্যমেই তাঁদের ফিট করে তোলার চেষ্টা চলছে। আজকের উইকেটে আগেও খেলা হয়েছে। তবে উইকেট দেখে ভালো অবস্থাতেই রয়েছে বলে মনে করছেন নাইট অধিনায়ক। ভালো ক্রিকেট হবে বলেই ধারণা তাঁর। এই উইকেটে কত রান যথেষ্ট তা নিয়ে সংশয় থাকাতেই টস জিতে ফিল্ডিং নিয়েছেন রাহুল। তাঁর কথায়, ১৫০ না ১৮০ কত রান এই উইকেটে যথেষ্ট তা বোঝা যাচ্ছে না। তাই বিপক্ষকে ব্যাট করতে পাঠালাম। আমাদের বোলাররা যে ফর্মে রয়েছেন তাতে বড় রান তাড়া করতে হবে না বলেই মনে হচ্ছে।

শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে আজকের ম্যাচ জিততেই হবে ছয়ে থাকা পাঞ্জাব কিংসকে। লোকেশ রাহুলের দল ১১ ম্যাচে ৮ পয়েন্ট পেয়েছে। জিতলে মুম্বই ইন্ডিয়ান্সকে ছয়ে নামিয়ে পাঁচে উঠে আসবে পাঞ্জাব। কলকাতা নাইট রাইডার্স ১১ ম্যাচে সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। তবে নাইটদের নেট রান রেট প্লে অফের দৌড়ে থাকা বাকি দলগুলির চেয়ে অনেকটাই বেশি। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে ২০ বল বাকি থাকতে ৫ উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়েছিল কেকেআর। আইপিএলে কলকাতা ও পাঞ্জাবের শেষ ৫টি সাক্ষাতে চারবারই জিতেছে নাইটরা। গত বছর আইপিএলে প্রথম সাক্ষাতে কেকেআর দুই রানে জিতেছিল। ফিরতি সাক্ষাতে পাঞ্জাব কিংস ৭ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), টিম সেইফার্ট, সুনীল নারিন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী

পাঞ্জাব কিংস- লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ময়াঙ্ক আগরওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, শাহরুখ খান, দীপক হুডা, ফ্যাবিয়ান অ্যালেন, নাথান এলিস, মহম্মদ শামি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং

1
50850

1
50850

1
4-2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+