IPL 2022: দিল্লির দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাবের

IPL 2022: দুর্ধর্ষ দিল্লির বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাবের

বুধবার ব্যাবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চূড়ান্ত ব্যাটং বিপর্যয় ঘটল পাঞ্জাব কিংসের। ব্যাটিং সহায়ক পিচে মাত্র ১১৫ রানে গুটিয়ে গেল পাঞ্জাবের ইনিংস। কিংসদের মাত্র চার জন ব্যাটার এ দিন দুই অঙ্কের রানে পৌঁছতে পেরেছেন।

IPL 2022: দিল্লির দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাবের

পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান জীতেশ শর্মা। চোট সারিয়ে দলে ফেরা ময়াঙ্ক আগরওয়াল করেন ২৪ রান। এই দুই ক্রিকেটার ছাড়া উল্লেখযোগ্য কেউই কোনও রান করতে পারেননি। শিখর ধাওয়ান এবং জনি বেয়ারস্ট্রো উভয়ই ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এই মরসুমে পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলা লিয়াম লিভিংস্টোন মাত্র ২ রানে স্টাম্প আউট হন। বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত শাহরুখ খান ২০ বলে ১২ রানের মন্থর ইনিংস খেলেন। একটি চার বা ছয় কিছুই ছিল না তাঁর এই ইনিংসে। লোয়ার অর্ডারে একমাত্র কিছু রান পেয়েছেন রাহুল চাহার একটি ছয় এবং একটি চারের মাধ্যমে ১২ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে ৯ রান দলের স্কোর বোর্ডে যুক্ত করেন অর্শদীপ সিং।

IPL 2022: দিল্লির দুর্ধর্ষ বোলিংয়ের সামনে ব্যাটিং বিপর্যয় পাঞ্জাবের

পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচে দুর্ধর্ষ বোলিং করেছে দিল্লির বোলাররা। স্পিনার হোক কিংবা পেসার, ব্র্যাবোর্নের ব্যাটিং সহায়ক উইকেটে যে নিয়ন্ত্রণ দেখিয়েছেন কুলদীপ যাদব- খালিল আহমেদরা তা প্রশংসা যোগ্য। এই ম্যাচে বল হাতে ঝলসে ওঠেন কুলদীপ। ৪ ওভারে ২৪ রান খরচ করে দু'টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া খালিল আহমেদ ৪ ওভারে ২১ রানের বিনিময়ে দুই উইকেট পেয়েছেন এই ম্যাচে। পার্ট-টাইম স্পিনার ২ ওভারে ১১ রানে বিনিময়ে ২ উইকেট সংগ্রহ করেছেন। তবে, এদের সকলকে ছাড়িয়ে এই ম্যাচে যাঁর বোলিং সব থেকে বেশি নজর টেনেছে তিনি হলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ২.৫ ইকোনমিতে ৪ ওভারে ১০ রান খরচ করে দুই উইকেট তুলে নেন এই বাম হাতি স্পিনার। একটি উইকেট পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+