IPL: আইপিএল-এ দেখা যেতে পারে পাঞ্জাব কিংস ২.০, বড় আপডেট দিলেন দলটির অন্যতম কর্ণধার

আইপিএল-এ দেখা যেতে পারে পাঞ্জাব কিংস ২.০, বড় আপডেট দিলেন দলটির অন্যতম কর্ণধার

আইপিএল-এ দেখা যেতে পারে পাঞ্জাব কিংস-এর সিস্টার টিমকে। আগামী বছর মহিলা আইপিএল-এ টিম কিনতে পারলে অত্যন্ত খুশি হবেন জানিয়েছেন পাঞাব কিংস-এর অন্যতম শেয়ার হোল্ডার নেশ ওয়াডিয়া।

IPL: আইপিএল-এ দেখা যেতে পারে পাঞ্জাব কিংস ২.০, বড় আপডেট দিলেন দলটির অন্যতম কর্ণধার

আগামী বছর পাঁচ বা ছয়টি দলকে নিয়ে মহিলা আইপিএল শুরু করা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে গত সপ্তাহে হয়ে যাওয়া আইপিএল-এর গভার্নিং কাউন্সিলের বৈঠকে। পাশাপাশি এ-ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মহিলা আইপিএল-এ দল নামানোর জন্য প্রথমে আবেদন করা হবে বর্তমানে আইপিএল-এ খেলা ফ্রাঞ্চাইজিগুলিকে।

পিটিআই-কে ওয়াডিয়া বলেছেন, "ওটার (মহিলা আইপিএল) জন্য আমরা অত্যন্ত আগ্রহী। মহিলাদের জন্য আইপিএল দীর্ঘ দিন আগেই হওয়া উচিৎ ছিল ফলে এটা বিশেষ একটা (প্রতিযোগীতা) হতে চলেছে। বিগত বছরগুলিতে মহিলা ক্রিকেট অনেক উন্নতি করেছে।" চলতি মহিলা বিশ্বকাপের প্রসঙ্গ তুলে অনে তাঁর আরও সংযোজন, "এই মুহূর্তে বিশ্বকাপ চলছে এবং মহিলাদের ক্রিকেটের জন্য মানুষের মধ্যে আগ্রহ বেশি ভাল মতো লক্ষ করা যাচ্ছে। তবে, আমাদের দল গতকাল হেরে বিদায় নেওয়াটা হৃদয় বিদারক।"

মহিলা আইপিএল-এ দল কেনার বিষয়ে ন্যূনতম মূল্য কী হতে পারে সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওয়াডিয়া বলেন, "সেটা বিসিসিআই ঠিক করবে। তবে বলতে পারি যদি আমাদের বলা হয় (দল কেনার বিষয়ে) তা হলে আমরা অনেক বেশি আগ্রহী হবো।"

মহিলা আইপিএল শুরু করার বিষয়ে এক প্রকার চাপই রয়েছে বিসিসিআই-এর উপর। ২০১৫-১৬ মরসুম থেকে অস্ট্রেলিয়ায় আয়োজিত হচ্ছে মহিলাদের বিগ ব্যাশ লিগ। ইউকে'তে গত বছর আয়োজিত হয়েছে মহিলাদের হান্ড্রেডস। এই বছর থেকে তিন দলের মহিলা সিপিএল আয়োজন করতে চলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। চলতি আইপিএল-এ দু'টি দলকে স্লট বিক্রি করে বেশ মোটা অঙ্ক পকেটে পুরেছে বিসিসিআই। আইপিএল-এর মিডিয়া রাইটস নিয়েও বড়সর একটা আর্থিক মুনাফার আশা করছে বিসিসিআই। ২০১৮-২০২২ সার্কেলে আইপিএল সম্প্রচার করার জন্য বোর্ডকে ষোলো হাজার কোটি টাকা দিয়েছিল স্টার। পরবর্তী পাঁচ বছরের চুক্তি পত্রের জন্য ৪০ হাজার কোটি টাকা পর্যন্ত অর্জন করতে পারে বোর্ড। নেশ ওয়াডিয়া বলেছেন, "আমি অত্যন্ত অবাক হব যদি না টাকার অঙ্কটা অন্তত ডবল হয়। অবশ্যই ৩৫ হাজার কোটির বেশি হবে।"

২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপরা কিংস-এর ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএল ২০২২-এর অভিযান। নেশ ওয়াডিয়ার পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে ২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতে হাতে পাঁচ উইকেট নিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+