কুম্বলের সঙ্গে সম্পর্ক ছেদ, পাঞ্জাবের কোচ হওয়ার প্রস্তাব গেল প্রাক্তন KKR অধিনায়ক এবং আইপিএল জয়ী কোচের কাছে
কুম্বলের সঙ্গে সম্পর্ক ছেদ, পাঞ্জাবের কোচ হওয়ার প্রস্তাব গেল প্রাক্তন কেকেআর অধিনায়ক এবং আইপিএল জয়ী কোচের কাছে
খেলোয়াড়দের ব্যর্থতার দায় সব সময়ে এসে পড়ে কোচের উপর, যেখানে কোচ মাঠে নেমে খেলবে না জেনেও দলের ব্যর্থতার দায় নিতে হয় কোচকেই। এ অদ্ভুদ নিয়ম। আর এই নিয়মের কাছেই মাথানত করতে হয় নিজের খেলোয়াড় জীবনের এক এক জন মহানক্ষত্রকে। বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলেকেও সরিয়ে দেওয়া হল এই কারণেই।

অনিল কুম্বলের সঙ্গে সম্পর্ক ছেদ করল পাঞ্জাব কিংস:
প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার অনিল কুম্বলের সঙ্গে চুক্তি নবীকরণ করল না পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস-এর সঙ্গে কুম্বলের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা নতুন করে নবীকরণ করার বিষয়ে কোনও আগ্রহ দেখালেন না নেস ওয়াদিয়া, প্রীতি জিন্টারা। পাঞ্জাব কিংসের একাধিক কর্ণধার নিজেদের মধ্যে আলোচনা করার পর সিদ্ধান্ত নেন চুক্তি নবীকরণ না করার।

২০২০ আইপিএল-এ পাঞ্জাব কিংসের কোচের পদে আসেন অনিল কুম্বলে:
২০২০ আইপিএল-এর আগে অনিল কুম্বলেকে কোচ হিসেবে নিযুক্ত করে পাঞ্জাব কিংস। কুম্বরের কোচিং-এ পয়েন্ট টেবলের তলার দিকেই থেকেছে পাঞ্জাব। তবে এর জন্য কোনও ভাবেই কুম্বলে দায়ী নয়। নিলাম থেকে ক্রিকেটার তোলার ক্ষেত্রে ত্রুটি রয়েছে পাঞ্জাবের এবং এরই প্রভাব পড়েছে পারফরম্যান্সে। এ ছাড়া পাঞ্জাব যে ক্রিকেটারদের উপর ভরসা করেছিল তারা ব্যর্থ হওয়াও এই ফ্রাঞ্চাইজির খারাপ ফর্মের অন্যতম কারণ।

অনিল কুম্বলের কোচিংয়ে পাঞ্জাব কিংসের পারফরম্যান্স:
৪২ ম্যাচে পাঞ্জাব কিংসের কোচের পদে ছিলেন অনিল কুম্বলে। এই ৪২ ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচে জিতেছে পাঞ্জাব এবং হেরেছে ২২টি ম্যাচে। দু'টি ম্যাচ টাই হয়। অতীতে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মেন্টরের ভূমিকা পালন করেছেন কুম্বলে। ২০১৬ সালে ভারতীয় দলের কোচ ছিলেন তিনি।

আইপিএল-এ পাঞ্জাব কিংসের ভাল ফল:
আইপিএল-এর শুরু থেকেই নিম্নমানের পারফর্ম করে আসছে পাঞ্জাব কিংস। শুধু দু'টি মরসুম বাদ দিলে প্রীতি জিন্টার দলের বলার মতো সাফল্য নেই কিছুই। মাত্র দু'বার প্লে-অফে উঠে ছিল এই দল, যার মধ্যে ২০১৪ সালে আইপিএল ফাইনালে পৌঁছয় পাঞ্জাব কিংস, যদিও সেই সময়ে এই দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে রানার্স হয়েছে সন্তুষ্ট হতে হয় এই দলকে।

পাঞ্জাব কিংসের কোচ হওয়ার দৌড়ে নাম ভেসে উঠছে ইয়ন মর্গ্যানের:
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে কোচ হওয়ার জন্য পাঞ্জাব কিংস নাকি অফার করেছে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং বিশ্বকাপ জয়ী কোচ ট্রেভার বেলিসের কাছে। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো কোচ বেলিস।












Click it and Unblock the Notifications