IPL Auction: রোহিতকে নিয়ে জল্পনা তুঙ্গে, হিটম্যানকে দলে নেওয়ার বিষয়ে বড় আপডেট দিল পাঞ্জাব

২০২৫ সালের আইপিএলের নিলাম নিয়ে চর্চা তুঙ্গে ক্রিকেট মহলে। ইতিমধ্যেই নিলাম পদ্ধতি নিয়ে ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা। এই বৈঠকে নিলাম নিয়ে দলগুলির মতভেদ প্রকাশ্যে এসেছে। নিলাম পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইপিএল গর্ভনিং কাউন্সিল। ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলামের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে ক্রিকেট মহল।

একইসঙ্গে বর্তমান ওডিআই ও টেস্ট অধিনায়ক রোহিত শর্মা সহ ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়েও চর্চা তুঙ্গে। টি২০ বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা কি থাকবেন তাঁর দল মুম্বইতে নাকি দলবদল করবনে? গত মরশুম থেকে রোহিতের সঙ্গে মু্ম্বই ফ্রাঞ্জাইজির একটা দূরত্ব তৈরি হয়, সেটা অধিনায়কত্ব নিয়ে।

IPL auction

বর্তমানে শুধু ভারত নয় বিশ্ব ক্রিকেটে রোহিত একজন তারকা এবং সফলতম অধিনায়কদের মধ্যে একজন। আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়কদের মধ্যে একজন। তাঁর নেতৃত্বে মুম্বই দল ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯, ২০২০ সালে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে। লিগের সবচেয়ে প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি হিসাবে তাদের জায়গাকে মজবুত করেছে। কিন্ত মুম্বই ইন্ডিয়ান্স কি আগামী দিনে রোহিতকে ধরে রাখবে? নাকি নিলামে তুলবে?

যদি মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে ধরে না রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে ২০২৫ সালের মেগা নিলামে তাঁকে ঘিরে চর্চা থাকবে সবথেকে বেশি। রোহিতের অভিজ্ঞতা, নেতৃত্বের গুণাবলী এবং ব্যাটিং দক্ষতার পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে তিনি নিলাম টেবিলে সবচেয়ে আর্কষণীয় খেলোয়াড়দের একজন হবেন। অনেক ফ্র্যাঞ্চাইজি একজন অভিজ্ঞ অধিনায়কের জন্য জলের মতো টাকা খরচ করবে।

একটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই রোহিতের প্রতি আগ্রহ প্রকাশ করেছে সেটি হল পাঞ্জাব কিংস।, শিখর ধাওয়ানের অবসরের পরে একজন নতুন নেতা তাদের খুব প্রয়োজন। এই রোহিতের মতো দক্ষ অধিনায়ককে দলে নেওয়ার জন্য তরা যে ঝাঁপাবে সেই আভাস পাওয়া গেল পাঞ্জাব কিংস দলের পক্ষ থেকে।

এর আগে দলের কর্ণধার প্রীতি জিন্টা রোহিতকে নেওয়ার জল্পনায় জল ঢালেন ২০২৪ সালে। তবে ২০২৫ সালে মেগা নিলামের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সঞ্জয় বাঙ্গার, ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডেভেলপমেন্টের প্রধান, সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। রোহিতকে দলে নিতে তারা যে আগ্রহী সেটাও প্রকাশ করেছেন।

সঞ্জয় বাঙ্গার বলেছেন, "এটা সবই নির্ভর করে আমাদের পকেটে টাকা কতটা থাকবে তার উপর। রোহিত শর্মা যদি নিলামে আসেন, আমি অবশ্যই বিশ্বাস করি, তাঁকে নিতে গেলে চড়া দাম দিতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+