ক্রিকেটার রায়নার আত্মীয় খুনের তদন্তে সিট গঠন পাঞ্জাব সরকারের
ক্রিকেটার রায়নার আত্মীয় খুনের তদন্তে সিট গঠন পাঞ্জাব সরকারের
দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার আবেদনে সাড়া দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ক্রিকেটারের আত্মীয় খুনের ঘটনার তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করার নির্দেশ দিলেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির আশ্বাসও দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

আলমোরা
কুমায়ুন হিমালয়ের পাদদেশে আলমোরা জায়গাটির শোভা এককথায় অনন্য। উত্তরাখণ্ডের এই জায়গাটিও গরমে ঘোরার জন্য একেবারে আদর্শ।

অমরিন্দর সিংয়ের টুইট
২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য সুরেশ রায়নার টুইটের জবাব সোশ্যাল মিডিয়াতেই দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এক বার্তায় তিনি রায়নার পরিবারের সদস্যদের সঙ্গে ঘটা হিংসাত্মক ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। জানিয়েছেন, ঘটনার তদন্তে তিনি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছেন। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা রায়নার পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেছেন বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

নৈনিতাল
উত্তরাখণ্ডের অন্যতম সেরা ডেস্টিনেশন হল নৈনিতাল। এই গরমে যাদের বিয়ে হবে সেই হনিমুন কাপলদের জন্য একেবারে আদর্শ। পরিবার নিয়ে চলে যেতে পারেন আপনিও। পাহাড়ের মাঝে সুবিশাল লেক, পাহাড়ের ঢালে সুদৃশ্য লোকালয়। এই জায়গার টানে সারাবছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।

সুরেশ রায়নার আবেদন
ডাকাত দলের হামলায় নিহত হয়েছেন সুরেশ রায়নার পিসেমশাই, ভাই ও বোন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে ক্রিকেটারের পিসি। তাঁদের জন্য সুবিচার চেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান। টুইট করেছিলেন রায়না।

গুলমার্গ
জম্মু ও কাশ্মীরের গুলমার্গে গেলে এখনও বরফ পাবেন। কাঠফাটা গরমের মাঝ থেকে হঠাৎ করে একদিনের মধ্যে বরফের রাজ্যে পৌঁছে গেলে কেমন লাগবে তা বোধহয় আলাদা করে বুঝিয়ে বলতে হবে না। ফলে গরমে গুলমার্গ একেবারে আদর্শ ডেস্টিনেশন।

ঘটনাটি কী ঘটেছিল
গত ১৯ অগাস্ট গভীর রাতে ক্রিকেটার সুরেশ রায়নার পিসির পাঠানকোটের বাড়িতে হামলা চালায় আততায়ীরা। ঘটনায় ক্রিকেটারের পিসেমশাই অশোক কুমারের (৫৮) মৃত্যু হয় ঘটনাস্থলেই। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রায়নার ভাই ও বোনেরও মৃত্যু হয়েছে। ক্রিকেটারের পিসি আশা দেবী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানানো হয়েছিল।

ধর্মশালা
হিমালয়ের পাদদেশে হিমাচলপ্রদেশের ধর্মশালার রূপ অনন্য। শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশে শীতল আবহাওয়ায় কয়েকদিন কাটিয়ে এলে অনেকদিন তরতাজা মনে কাটাতে পারবেন। এখানকার ক্রিকেট স্টেডিয়াম, মনাস্ট্রি ধর্মশালার অন্যতম আকর্ষণ।

তদন্তে পাঞ্জাব পুলিশ
ইতিমধ্যেই তদন্ত নেমে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে আততায়ীদের সম্পর্কে খোঁজ-খবর করা হচ্ছে।

ডালহৌসি
হিমাচল প্রদেশের চম্বা জেলার এই জায়গাটি হিমালয়ের অংশ ধৌলাধর পর্বতের পাদদেশে অবস্থিত। সেপ্টেম্বরের পর থেকে এখানে ঘোরার সবচেয়ে আদর্শ সময়। এখানকার ডালহৌসি ক্যান্টনমেন্ট, তিবেটিয়ান মার্কেট, কালাটপ ফরেস্ট লোহালি গ্রামগুলি মন ভালো করে দেবে।

মানালি
হিমাচলপ্রদেশে নদী উপত্যকার পাশে পাহাড়ে ঘেরা শৈল শহর হল মানালি। উত্তর ভারতের অন্যতম সেরা পর্যটনস্থল এই মানালি। এই জায়গাটিকে বলা হল 'দ্য ভ্যালি অব গড' বা দেবতাদের আবাসস্থল।

মুসৌরি
উত্তরাখণ্ডে দেরাদুন থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরে অবস্থিত হল মুসৌরি। গারওয়াল হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শৈল শহর ঘন সবুজে ঘেরা। এই এলাকাকে 'কুইন অব হিলস' বলেও ডাকা হয়।

শিমলা
হিমাচল প্রদেশের শিমলা ব্রিটিশ ভারতে দেশের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে বিবেচিত হত। এখনও হিমাচল প্রদেশ বলতে অনেকেই শুধু শিমলা ঘুরেই চলে আসেন। এখানকার আবহাওয়া সারাবছরই মনোরম থাকে।

আউলি
উত্তরাখণ্ডের এই জায়গাটি গ্রীষ্মকালীন ছুটি কাটানোর পক্ষে একেবারে আদর্শ। এখানে মনোরম পরিবেশে ট্রেকিং সহ একাধিক অ্যাক্টিভিটি করতে পারবেন আপনি।












Click it and Unblock the Notifications