ধোনির ঝোড়ো ব্যাটিং-এ ভর করে হায়দ্রাবাদকে হারিয়ে ম্যাচ জিতল পুনে

১৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে আইপিএলের ২৪ তম ম্যাচে জয় ছিনিয়ে নিল পুনে সুপার জায়েন্ট।

পুনে, ২২ এপ্রিল : ১৭৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ৬ উইকেটে ম্যাচ জিতে নিল পুনে সুপার জায়েন্ট। ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিং এর ওপর ভর করে এই জয় কেড়ে নেয় পুনে। ম্যাচের সেরা নির্বাচিত হন ধোনি।

এর আগে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন রাইজিং পুনে সুপার জায়েন্টের অধিনায়ক স্টিভ স্মিথ। এনুনিতেই পুনের এমসিএ স্টেডিয়ামে আইপিএলের ২৪ তম ম্যাচ ঘিরে ছিল ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ স্কোর ৫৫ রান করেন মোয়েস হেনরিক্স । প্রথম ইনিংসের শেষে ৩ উইকেট খুইয়ে ১৭৬ রানে ইতি টানে সান রাইজার্স হায়দ্রাবাদ।

 ধোনির ঝোড়ে ইনিংসে ভর করে হায়দ্রাবাদকে হারিয়ে ম্যাচ জিতল পুনে

এদিকে আজকের ম্যাচে হায়দ্রাবাদের দলের বাইরে ছিলেন যুবরাজ সিং। তাঁর জায়গায় বিপুল শর্মাকে দলে রাখা হয়। অসুস্থতার কারণে যুবরাজ বাদ পড়ায় স্বভাবতই নিরাশ যুবরাজ ভক্তরা। অন্যদিকে, পুনের হয়ে আইপিএল-এ অভিষেক ঘটে ১৭ বছর বয়সী তামিলনাড়ুর ক্রিকেটার ওয়াশিংটন সুন্দরের।

আইপিএলে পয়েন্ট তালিকায় পিছিয়ে থেকে আজ টিকে থাকার মরিয়া লড়াই ছিল পুনের কাছে। এছাড়াও আইপিএল-এ পুনের তরফে মহেন্দ্র সিং ধোনির ক্রমাগত খারাপ পারফরম্যান্সও দলকে যথেষ্ট চাপে ফেলে দেয় ম্যাচের আগে। এই ম্যাচে সেই যাবতীয় সমালোচনার জবাব দিলেন ধোনি। তবে এই হারের পর আইপিএল-এর লিগ তালিকায় তৃতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ ৭টি ম্যাচের পর খানিকটা হলেও পয়েন্টের নিরিখে পিছিয়ে থাকবে। অন্যদিকে লিগ তালিকায় সবচেয়ে নীচে থাকা পুনে ৬টি ম্যাচের পর খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+