করোনার আবহে আইপিএল কাঁপানো দুই তরুণ তারকার সঙ্গে পুমার গাঁটছড়া

করোনার আবহে আইপিএল কাঁপানো দুই তরুণ তারকার সঙ্গে পুমার গাঁটছড়া

হাড্ডাহাড্ডি মোকবিলা এবং বেশকিছু নজরকাড়া ব্যক্তিগত পারফরম্যান্সের বলে জমে উঠেছে আইপিএল ২০২১। সেই আবহে খুশির খবর শোনাল পুমা। দেশের দুই ক্রিকেটারের সঙ্গে দীর্ঘমেয়াদী গাঁটছড়া বাঁধল বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সুন্দর ও পাড়িক্কলের সঙ্গে সম্পর্ক

সুন্দর ও পাড়িক্কলের সঙ্গে সম্পর্ক

ভারত তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ তারকা ওয়াশিংটন সুন্দর এবং দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করল পুমা। দুই ক্রিকেটারের সঙ্গে তাদের চুক্তি যে সম্পন্ন হয়েছে,তা মঙ্গলবার জানিয়েছে বিশ্বেক অন্যতম বৃহত্তম ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা।

দুই পক্ষের প্রতিক্রিয়া

দুই পক্ষের প্রতিক্রিয়া

ভারতীয় ক্রিকেট থেকে তরুণ প্রজন্ম তুলে আনা তাদের লক্ষ্য বলে জানিয়েছে পুমা। আর সে কারণেই ওয়াশিংটন ও দেবদত্তের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক বলে জানিয়েছে ওই সংস্থা। ভারতের তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে ওঠা এই দুই ক্রিকেটার ভবিষ্যতের নক্ষত্র বলে মনে করে পুমা। বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ওয়াশিংটন সুন্দর ও দেবদত্ত পাড়িক্কল।

ওয়াশিংটন ও দেবদত্তের পারফরম্যান্স

ওয়াশিংটন ও দেবদত্তের পারফরম্যান্স

গত তিন বছর ধরে আইপিএলে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে চলেছেন অল রাউন্ডার ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানোর পিছনে সুন্দরের অবদান ছিল গুরুত্বপূর্ণ। চলতি আইপিএলেও বেশ ভাল ফর্মে রয়েছেন তামিলনাড়ুর তরুণ ক্রিকেটার। অন্যদিকে গত আইপিএলে ব্যাট হাতে সাড়া জাগানো দেবদত্ত পাড়িক্কল ঘরোয়া ক্রিকেটে ঝড় তুলেছেন।

পুমা ক্লাবের সদস্য

পুমা ক্লাবের সদস্য

পুমা ক্লাবের সদস্য ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীরা। ওয়াশিংটন সুন্দর ও দেবদত্ত পাড়িক্কলের আগে পুমার সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক স্থাপন করেছেন বিরাট কোহলি, কোএল রাহুল, যুবরাজ সিংয়ের মতো তারকারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+