পূজারা-রাহানে-ঋদ্ধিরা ধাক্কা খেলেন বোর্ডের সঙ্গে চুক্তিতে, হার্দিকের রেকর্ড পতন! কোথায় রইলেন কারা?

বিসিসিআইয়ের নানা সিদ্ধান্তের কথা ফাঁস হয়ে যাচ্ছে আগেই। তার ২৪ ঘণ্টা পর সেই খবর সংবাদমাধ্যমকে জানাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড। সেই ধারা অব্যাহত বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের নতুন চুক্তির ঘটনার ক্ষেত্রেও। একটি সংবাদসংস্থা ও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম কোন গ্রেডে কারা রয়েছেন তা জানিয়ে দিলেও সরকারিভাবে বোর্ড এখনও নীরব!

নতুন গ্রেডবিন্যাস

নতুন গ্রেডবিন্যাস

শুক্রবার থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। টেস্ট সিরিজের দলে নেই চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মা। বোর্ডের চুক্তির গ্রেডের যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে, এই তিন ক্রিকেটারই এক ধাপ করে নেমে গিয়েছেন। নতুন চুক্তি কাঠামোয় কে কোথায় থাকবেন তা আজই অনুমোদন করেছে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল।

নামলেন টেস্ট বিশেষজ্ঞরা

নামলেন টেস্ট বিশেষজ্ঞরা

চারটি গ্রেড রয়েছে- এ প্লাস, এ, বি ও সি ক্যাটেগরি। এ প্লাস (A+) ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির পরিমাণ ৭ কোটি টাকা। বাকি ক্যাটেগরিগুলি হলো ৫, ৩ ও ১ কোটি টাকার। চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা ও অজিঙ্ক রাহানে এ গ্রেড থেকে বি-তে নেমে গিয়েছেন। ঋদ্ধিমান সাহা বি থেকে নেমে গিয়েছেন সি-তে।

বিরাট পতন হার্দিকের

বিরাট পতন হার্দিকের

সবচেয়ে বড় পতন হয়েছে এখনও ফিট না হওয়া অলরাউন্ডার তথা আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। তিনি একেবারে এ গ্রেড থেকে সি গ্রেডে নেমে গিয়েছেন। শিখর ধাওয়ান শুধু ভারতের হয়ে একদিনের আন্তর্জাতিক দলেই প্রথম একাদশে থাকছেন। তাঁকেও গ্রেড বি-তে রাখা হয়েছে। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমারও নেমে গিয়েছেন গ্রেড সি-তে।

প্রোমোশন কাদের?

প্রোমোশন কাদের?

অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজ আবার সি থেকে উঠে এসেছেন গ্রেড বি-তে। শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুরও রয়েছেন এই গ্রেডে। এ প্লাস গ্রেডে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন এ গ্রেডেই রয়েছেন।

কারা কোথায়?

কারা কোথায়?

এবার একনজরে দেখে নেওয়া যাক কে রয়েছেন কোন গ্রেডে:

গ্রেড এ প্লাস- বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ

গ্রেড এ- রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, মহম্মদ শামি, ঋষভ পন্থ

গ্রেড বি- চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা

গ্রেড সি- শিখর ধাওয়ান, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, হনুমা বিহারী, যুজবেন্দ্র চাহাল, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা, ময়াঙ্ক আগরওয়াল, দীপক চাহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+