কোহলির চেয়ে ভাল ব্যাটসম্যান পূজারা, কেন এমন বোমা ফাটালেন গম্ভীর

বিরাটের চেয়ে অনেক ভাল চেতেশ্বর পূজারা। পান্ডিয়াকে নিয়েও মাতামাতি করার মত কিছু নেই বললেন এক বিশ্বকাপার। 

দলে তাঁকে অনেকেই ইতিমধ্যে মিস্টার ডিপেন্ডেবল বলে ডাকেন। রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জায়গায় একেবারে ফিট করে গেছেন চেতেশ্বর পূজারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও তাঁর এই সৈনিকের প্রশংসায় পঞ্চমুখ।

কোহলির চেয়ে ভাল ব্যাটসম্যান পূজারা, কেন এমন বোমা ফাটালেন গম্ভীর

এবার তাঁর ভূয়সী প্রশংসা করলেন গৌতম গম্ভীরও। কিন্তু গম্ভীরের প্রশংসায় উসকে গেল বির্তকও। দিল্লির গোতি, দিল্লিরই ক্রিকেটার বিরাটও। কিন্তু নিজের জুনিয়রকে নাকি খুব একটা পছন্দ নয় গম্ভীরের এটা ক্রিকেট মহলে জনশ্রুতি। এদিন গম্ভীরের মন্তব্য আরও একবার সেই বিতর্কই উসকে দিলেন। তিনি বলেছেন, ' আমরা এখন ক্রিকেটে বড় ফর্মাটকে বেশি গুরুত্ব দিই না। সকলেই একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি নিয়ে মাতামাতি করেন। কিন্তু সাদা বলের খেলাই আসল। আর সেটা হিসেবে দেখলে পূজারা সেরা, বিরাট ও শিখরের চেয়ে অনেক বেশি ধারাবাহিক।'

কোহলির চেয়ে ভাল ব্যাটসম্যান পূজারা, কেন এমন বোমা ফাটালেন গম্ভীর

পূজারার আরও প্রশংসা করে গোতির মত যেহেতু তিনি একটাই ফর্মাটে খেলেন তাই ফোকাস অনেক ঠিক। এদিকে শুধু পূজারার প্রশংসা করেননি। হার্দিক পান্ডিয়াকে আরও উন্নতি করতে হবে বলে মনে করেন গম্ভীর। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটেছে হার্দিক পান্ডিয়ার। অধিনায়ক বিরাট কোহলি তাঁকে বেন স্টোকসের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এখনই পান্ডিয়াকে সেই মাপের ক্রিকেটার মানতে নারাজ ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সদস্য গৌতম গম্ভীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+