PSL 2024: ম্যাচ চলাকালীন প্রকাশ্যে ধূমপান পাকিস্তান ক্রিকেটারের, তীব্র বিতর্কের মুখে পিএসএলের ম্যাচ
পাকিস্তান ক্রিকেট মানেই বিতর্ক। জাতীয় দলের কোচ নিেয়োগ নিতয়ে চলছে চূড়ান্ত নাটক। এরইমধ্যে আবার পিএসএলের ফাইনাল ম্যাচ চলাকালীন ধূমপান করে বিতর্কে জড়ালেন ক্রিকেটার ইমাদ ওয়াসিম। ফাইনাল একাই পাঁচ উইকেট নিয়ে ভেঙেছিলেন প্রতিপক্ষের ব্যাটিংয়ের মেরুদণ্ড, একই সঙ্গে নায়ক ও ভিলেন দুটিই হলেন পাকিস্তানের এই ক্রিকেটার।
সোমবার পাকিস্তান সুপার লিগের ফাইনা্ল ম্যাচ ছিল ইসলামাবাদ ইউনাইটেড এবং মুলতান সুলতানের মধ্যে। তবে ম্যাচ শেষ হতেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে ইসলামাবাদ ড্রেসিংরুমের ভিডিও। দেখা যাচ্ছে, যখন সতীর্থরা ক্রিজে নেমে দলকে জেতাতে ব্যাট করছে, সেই সময়ে ড্রেসিংরুমে বসে সিগারেটে টান দিচ্ছেন ইমাদ। কোচের পাশে বসেই সিগারেট খাচ্ছেন দলের সদস্য, কিন্তু কেউই ইমাদ ওয়াসিমকে বাধা দেননি।

ইমাদ ওয়াসিম ৪ ওভারে ২৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। তার এই দুর্দান্ত বোলিংয় ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের জয়ের ভিত্তি তৈরি করে দেয়। মুলতান সুলতানকে ১৫৯ রানে সীমাবদ্ধ করার পর, ইসলামাবাদকে লক্ষ্যে পৌঁছাতে কিছুটা লড়াই করতে হয়েছিল। শেষ বল পর্যন্ত গড়িয়েছিলো খেলা। শেষ বলে চার হাঁকিয়ে তৃতীয় বারের জন্য ট্রফির স্বাদ নিলো ইসলামাবাদ ইউনাইটেডের প্লেয়াররা। কিন্তু দলের জয়ের মধ্যেই বিতর্কে জড়ালেন ইমাদ।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সোমবার রোমাঞ্চকর ফাইনালে মুলতান সুলতান্সকে ২ উইকেটে হারিয়ে এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড। টুর্নামেন্টের প্রথম তিন আসরের দুটিতেই জয়ী দলটি পাঁচ আসর পর আবার পেল শিরোপার স্বাদ। সব মিলিয়ে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন তারাই।
PAKISTAN "SMOKING" LEAGUE 🚬🔥🔥#HBLPSL9 #HBLPSLFinal pic.twitter.com/pwpaj4bLh8
— Farid Khan (@_FaridKhan) March 18, 2024
গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাক অলরাউন্ডার ইমাদ। পিএসএলে যদিও খেলছেন তিনি। খেলার মাঝে ধূমপান করার ঘটনা যদিও ক্রিকেটে নতুন নয়। অস্ট্রেলিয়া শেন ওয়ার্নকে দেখা গিয়েছিল সাইটস্ক্রিনের পিছনে দাঁড়িয়ে ধূমপান করতে। ক্রিকেট ম্যাচে ধূমপান অবশ্যই অনুচিত। কারণ খেলাটা সব বয়সের মানুষরাই দেখেন। সেখানে ক্রিকেটাররা প্রকাশ্যে ধূমপান করলে সেটা সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।












Click it and Unblock the Notifications