শুধু ঘরের মাঠে নয়, দেশের মাটিতেই সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি
ধোনি শুক্রবার ঘরের মাঠ রাঁচিতে সম্ভবত জীবনের শেষ ম্যাচ খেলে ফেললেন।
দেশের সবচেয়ে সফল অধিনায়ক। দেশের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটসম্যান। শুধু এটুকুতেই মহেন্দ্র সিং ধোনি আটকে নেই। গত এক দশকে ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটে তিনি যে প্রভাব বিস্তার করেছেন তা এই প্রজন্মের আর কেউ করতে পেরেছেন বলে মনে হয় না। এহেন ধোনি শুক্রবার ঘরের মাঠ রাঁচিতে সম্ভবত জীবনের শেষ ম্যাচ খেলে ফেললেন।

শুধু রাঁচি বললে ভুল হবে, সম্ভবত দেশের মাটিতেই জীবনের শেষ ম্যাচ ধোনি খেলে ফেলেছেন বলে মনে করা হচ্ছে। কারণ বিশ্বকাপের পরই ধোনি অবসর নেবেন বলে মনে করা হচ্ছে। আর তার আগে দেশের মাটিতে এটাই ছিল শেষ সিরিজ।
সেখানেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপের আগে ধোনির ঘরের মাঠে আর ম্যাচ খেলা হচ্ছে না। আর ইংল্যান্ডে বিশ্বকাপের পর ধোনি অবসর নিলে রাঁচির ম্যাচই হতে চলেছে ধোনির ঘরের মাটিতে শেষ ম্যাচ।
ম্যাচ শেষে সঞ্জয় বাঙ্গার বলেছেন, শেষ দুটি ম্যাচে কয়েকটি বদল করা হচ্ছে। ধোনি শেষ দুটি ম্যাচ খেলছে না। বিশ্রাম নেবে। ভারত এই সিরিজের পর আবার এই বছরের শেষে অক্টোবরে ঘরের মাটিতে খেলবে। ততদিন সম্ভবত ধোনি অবসরের অপেক্ষা করবেন না। তাই মনে করা হচ্ছে ঘরের মাঠে শেষ ম্যাচ ধোনি খেলেই ফেললেন।












Click it and Unblock the Notifications