পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে কোন পরিবর্তন? কেমন হতে পারে ইংল্যান্ডের একাদশ?
পঞ্চম টি-টোয়েন্টিতে ভারতীয় একাদশে কোন পরিবর্তন? কেমন হতে পারে ইংল্যান্ডের একাদশ?
২০ মার্চ অর্থাৎ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। দুটি করে ম্যাচ জিতে দুই দলই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় যে দল শেষ ম্যাচ জিতবে, তারা সিরিজেও কব্জা করবে। এহেন পরিস্থিতিতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি কোনও পরিবর্তন সাধিত হতে পারে, তা জানতে বসে রয়েছেন ক্রিকেট প্রেমীরা। কেমন হতে পারে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ, তা জেনে নেওয়া যাক।

ভারতীয় একাদশে সম্ভাব্য পরিবর্তন
এখনও পর্যন্ত যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল, শেষ ম্যাচে তা অপরিবর্তিত রাখা হবে। ইশান কিষাণের চোটগ্রস্ত ইশান কিষাণের পরিবর্তে শেষ ম্যাচও খেলবেন ইনফর্ম সূর্যকুমার যাদব। যুজবন্দ্র চাহালের পরিবর্তে খেলতে পারেন গত ম্যাচে দুই উইকেট নেওয়া রাহুল চাহার। এও খবর যে ব্যর্থ হলেও শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করবেন কেএল রাহুল এবং রোহিত শর্মা।

ভারতের সম্ভাব্য একাদশ
কেএল রাহুল, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, রাহুল চাহার।

ইংল্যান্ড একাদশে সম্ভাব্য পরিবর্তন
ভারতের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ হেরে গেলেও পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম একাদশে কোনও পরিবর্তন ঘটানো হবে না বলে মনে করা হচ্ছে। দলে একমাত্র স্পিনার হিসেবে হাজির থাকবেন আদিল রশিদ। থাকতে পারেন চার বিশেষজ্ঞ পেসার।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ
জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, দাউদ মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, স্যাম কারান, মার্ক উড, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, আদিল রশিদ।












Click it and Unblock the Notifications