ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে চোখ বুলিয়ে নিন

রবিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উত্তর ভারতের এই শৈলশহরে উন্মাদনা তুঙ্গে। বিক্রি হয়ে গিয়েছে ম্যাচের প্রায় সব টিকিট।

রবিবার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উত্তর ভারতের এই শৈলশহরে উন্মাদনা তুঙ্গে। বিক্রি হয়ে গিয়েছে ম্যাচের প্রায় সব টিকিট। এক নজরে দেখে নেওয়া যাক রবিবারের ম্যাচে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ।

ওপেনে রোহিত-ধাওয়ান

ওপেনে রোহিত-ধাওয়ান

সেই পরিচিত রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটিকে আরও একবার স্বমহিমায় দেখা যাবে ধর্মশালায়। ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে ভারতের সহ অধিনায়কের সঙ্গে গব্বরের জুটি সুপার হিট হয়। এই ম্যাচেও তাঁদের বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় ভারতের ক্রিকেট প্রেমীরা।

তিনে অধিনায়ক

তিনে অধিনায়ক

পরিচিত নীল জার্সিতে, পরিচিত তিন নম্বর স্থানে আবারও ব্যাট করতে দেখা যাবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে।

চার ও পাঁচ

চার ও পাঁচ

ভারতের টেস্ট দল থেকে বাদ পড়া কেএল রাহুলকেই প্রোটিয়াদের বিরুদ্ধে ধর্মাশালায় চারে নামামো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স দেওয়া তরুণ শ্রেয়স আইয়ার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট হাতে বাইশ গজে নামতে পারেন।

ছয়-সাতে পাণ্ডিয়া-ঋষভ

ছয়-সাতে পাণ্ডিয়া-ঋষভ

ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয় নম্বরে ব্যাট হাতে নামতে পারেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ। ইংল্যান্ড বিশ্বকাপের পর বিশ্রাম কাটিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে রবিবার ব্যাট হাতে সাত নম্বরে নামতে দেখা যেতে পারে।

আট-নয়ে কে

আট-নয়ে কে

দুর্দান্ত ফর্মে থাকা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে রবিরারের ম্যাচে আট নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে। নয়ে নামতে পারেন ক্রুনাল পাণ্ডিয়া।

১০-এ কে

১০-এ কে

পেসার খলিল আহমেদ থাকতে পারেন দশম স্থানে।

একদশে

একদশে

ওয়েস্ট ইন্ডিজের তাদের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করা নভদীপ সাইনিকে এই ম্যাচেও নীল জার্সিতে একদশতম স্থানে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+